প্রধান সংবাদ
Northmail24 Team
১৬ এপ্রিল ২০২৬, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাস সেবার উদ্বোধন

মোঃ আবুল হাসেম,
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নীলফামারী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে বাস সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় ফিতা কেটে উদ্বোধন করেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন।
জেলা সদর উপজেলার পলাশবাড়িস্থ মেডিক্যাল কলেজ থেকে প্রতিদিন পাঁচ দফায় শিক্ষার্থীদের আনা নেয়ায় ব্যবহার হবে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন এর (বিআরটিসি) ৫৩ আসনের সরকারি এই বাসটি।
এ সময় বিআরটিসি দিনাজপুর ডিপোর ম্যানেজার মোস্তাফিজার রহমান, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক মাহবুবুর রহমান ও ট্রাফিক পুলিশের পরিদর্শক শাহ আলম উপস্থিত ছিলেন।
মেডিক্যাল কলেজ সূত্র জানায়, নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস করার জন্য যেতে হতো ছয় কিলোমিটার দূরে অবস্থিত জেনারেল হাসপাতালে। আসা যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হতো তাদের। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দীর্ঘদিনের দাবি ছিল একটি বাসের।
নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন জানান, তিনশত শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত। বিআরটিসির সাথে আমরা চুক্তি করে একটি বাস নিয়েছি। যা আজ থেকে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য উদ্বোধন করা হলো। তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা অনেক কষ্ট করে মেডিক্যাল কলেজ-হাসপাতাল যাতায়াত করেছে। যার দুর্ভোগ বলে শেষ করা যাবে না। আজকে থেকে এই দুর্ভোগের অবসান হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাস সেবার উদ্বোধন

কিশোরগঞ্জে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

১০

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

১১

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

১২

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১৩

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১৪

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৫

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৬

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৭

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৮

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৯

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০