প্রধান সংবাদ
নীলফামারী প্রতিবেদক
১২ জুন ২০২৫, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প মেলা জমে উঠেছে

নীলফামারী জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়নের লেপ্রসি মিশন সংলগ্ন নটখানা মাঠে শুরু হয়েছে মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প মেলা। ইতোমধ্যে মেলা প্রাণবন্ত হয়ে উঠেছে দর্শনার্থী ও ক্রেতাদের আগমনে।

মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজীর ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আ. খ. ম আলমগীর সরকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মামুনুর রশিদ পাটোয়ারী।

বক্তারা বলেন, “এ ধরনের মেলা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি স্থানীয় হস্তশিল্পীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করে। তাদের তৈরী পণ্যের বাজারজাতকরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে এই মেলা। এছাড়াও এটি একটি সুস্থধারার বিনোদনের কেন্দ্র হতে পারে।”

মেলা আয়োজন করেছে ‘তাহের ইভেন্ট ম্যানেজমেন্ট’। এর পক্ষ থেকে আয়োজক আবু তাহের জানান, “মেলায় স্থানীয়ভাবে তৈরি হস্তশিল্প, বুননজাত পণ্য, মাটির সামগ্রী, বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্র, পাটজাত পণ্যসহ শতাধিক স্টল স্থান পেয়েছে।”

শিশুদের জন্য মেলায় রয়েছে বিভিন্ন রকমের রাইডস ও বিনোদনের আয়োজন। প্রতিদিন সন্ধ্যায় মঞ্চে পরিবেশিত হচ্ছে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান, যা দর্শনার্থীদের মুগ্ধ করছে।

মেলায় আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি সম্পাদক আনিছুর রহমান আজাদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান এবং জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১০

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১২

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৩

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

১৪

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৫

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৬

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৭

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৮

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৯

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

২০