প্রধান সংবাদ
Northmail24 Team
১৯ এপ্রিল ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাব্বির হোসেন, নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। বক্তব্য রাখেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, একাডেমিক সুপার ভাইজার হাবিবুল্লাহ, অধ্যক্ষ মুকুল হোসেন, অধ্যক্ষ আব্দুল জলিল প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান, উপজেলা শিক্ষা অফিসার ড. মোছাঃ মাহমুদা খাতুন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম।
মতবিনিময় সভায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষা, শৃংখলাবোধসহ সুষ্ঠভাবে দায়িত্বসহকারে শিক্ষা প্রদান করলে শিক্ষার মানোন্নয়ন হতে বাধ্য। শিক্ষার মানোন্নয়ন হলে শিক্ষা প্রতিষ্ঠানেরও মানোন্নয়ন হবে। ফলে উপজেলার উন্নয়ন হবে, উপজেলার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। তিনি আরও বলেন, আগামী ৫ বছরে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার মান্নোনয়নসহ নান্দনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। তবে মনে রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে কোন দলবাজি করা যাবে না। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে দলবাজি প্রশয়ও দিব না। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার মানোন্নয়নে যে সকল দপ্তর কাজ করে তাদের কাছে সহযোগিতার আবেদন করবেন। কোন দপ্তর সহযোগিতা না করলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে ওই দপ্তরের বিষয়ে জানাবেন। তাদেরকে জবাবদিহিতা করতে হবে। আমরা সকলের সহযোগিতায় কিশোরগঞ্জকে শিক্ষার মডেলে পরিণত করতে চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে হামের টিকা পাচ্ছে ২৬৪৬০ শিশু

কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষক খাইরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাস সেবার উদ্বোধন

কিশোরগঞ্জে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১০

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

১১

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১২

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

১৩

ডেঙ্গু প্রতিরোধে দেবীগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান, সচেতনতায় জোর

১৪

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শামীম

১৫

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে ২ দিনে ৭ জনের কারাদণ্ড

১৬

দেবীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে তরুণ সমাজসেবক শরীফ আহমেদ, ২৪ পরিবার পেল নতুন টিন

১৭

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৮

বিগত সরকারের অবহেলায় পিছিয়ে চিকিৎসাসেবা খাত: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

স্বপ্ন, সাহস ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আব্দুল মোমিন

২০