প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
১৮ জুন ২০২৫, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ের দেবীগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণিল মৌসুমী ফল উৎসব

পঞ্চগড়ের দেবীগঞ্জে নর্থ-স্টার স্কুল অ্যান্ড কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বর্ণিল মৌসুমী ফল উৎসব। দেশীয় মৌসুমী ফলকে ঘিরে আয়োজিত এ উৎসব প্রাণের ছোঁয়া এনে দেয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে।

বুধবার (১৮ জুন) সকাল ১১টায় দেবীগঞ্জ পৌরসভার মডেল মসজিদসংলগ্ন বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ উৎসবে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণিকক্ষে নানা রঙে-রূপে সাজিয়ে তোলে মৌসুমী ফলের বাহারি আয়োজন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান চৌধুরী, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রুহুল আমিন, সিনিয়র শিক্ষক জসিম প্রামাণিকএবং সহকারী শিক্ষক অখিল বন্ধু রায় প্রমুখ।

বিদ্যালয়ের অধ্যক্ষ শাহিনা পারভীনের সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষক আবু বকর সিদ্দীকসহ অন্যান্য শিক্ষকবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা তানবিরুজ্জামান রুবেল।

প্রতিযোগিতামূলক এ আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে শ্রেণিভিত্তিক ফল সাজানোয় সেরা দল নির্বাচন করা হয়। প্লে থেকে পঞ্চম শ্রেণির মধ্যে প্রথম স্থান অর্জন করে পঞ্চম শ্রেণি, আর দ্বিতীয় হয় তৃতীয় শ্রেণি।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির মধ্যে প্রথম হয় ষষ্ঠ শ্রেণি এবং দ্বিতীয় স্থান অর্জন করে সপ্তম শ্রেণি।

এই ব্যতিক্রমধর্মী আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে উৎসাহ ও সৃজনশীলতা বিকাশে বিশেষ ভূমিকা রাখে। অভিভাবক, শিক্ষক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক উৎসব মুখর পরিবেশে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১০

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১১

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১২

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৩

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৪

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৬

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৭

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৮

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৯

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

২০