প্রধান সংবাদ
সৈয়দপুর প্রতিনিধ
২০ জুন ২০২৫, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৈয়দপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সৈয়দপুর রপ্তানিমুখী গার্মেন্টস মালিক সমিতির উদ্যোগে এ মেলার আয়োজ করা হয়েছে। আজ শুক্রবার সৈয়দপুর স্টুডিয়াম মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ।

এসময় আরো উপস্থিত ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান ,জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন ,উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু , সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন প্রমুখ ।

মেলা বাস্তবায়ন ও পরিচালনা কমিটির পরিচালক এবং সৈয়দপুর রপ্তানিমুখী গার্মেন্টস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহীন আক্তার বলেন, এ মেলায় শিশুদের বিভিন্ন রাইড ও নানা পণ্যের ৫০টি স্টল রয়েছে। প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করতে মেলায় পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
তিনি আরও জানান, স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের পণ্যের প্রচারসহ ব্যবসা-বাণিজ্যে গতি আনতে মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া সৈয়দপুর বিনোদনের জায়গার অভাব রয়েছে। এ জন্য মেলায় বাচ্চাদের বিভিন্ন রাইড আনা হয়েছে। এখানে নানা পণ্যের দোকানের পাশাপাশি খাবারের দোকানও রয়েছে। নানা বয়সী মানুষেরা মেলায় এসে ভাল সময় কাটাতে পারবেন বলে আশা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০