প্রধান সংবাদ
দেবিগঞ্জ প্রতিনিধি, বাপ্পি
১৯ অগাস্ট ২০২৫, ১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার ও ধ্বংস: দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান

পঞ্চগড়ের দেবীগঞ্জে দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযানে ১২’শ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার ও ধ্বংস করেছে উপজেলা মৎস অফিস।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত উপজেলার ১০নং চেংঠী হাজরা ডাঙ্গা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে এলাকার বিভিন্ন জলাশয় থেকে ২৪ টি চায়না দুয়ারি জাল যার মোট দৈর্ঘ্য ১২০০ মিটার ও ৩টি কারেন্ট জাল যার দৈর্ঘ্য ৩০০ মিটার উদ্ধার করে জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস কর্মকর্তা রতন কুমার বর্মণ।

পরে উদ্ধারকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে সাথে ছিলেন উপজেলা মৎস অফিসের বিভিন্ন কর্মকর্তা সহ গ্রাম পুলিশের সদস্যরা।

উপজেলা মৎস কর্মকর্তা রতন কুমার বর্মণ জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এই ধরনের ক্ষতিকর জাল দেশীয় মাছের বংশবৃদ্ধি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় যেসব স্থানে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার হচ্ছে, সেসব জায়গায় নিয়মিত অভিযান চালিয়ে এসব জাল নির্মূল করা হবে। এতে দেশীয় মাছের সংখ্যা ফিরে আসবে এবং জেলেরা স্বাচ্ছন্দ্যে জীবিকা নির্বাহ করতে পারবেন।

বার্তা প্রেরক
নাহিদ সিদ্দিক বাপপী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০