প্রধান সংবাদ
নীলফামারী প্রতিবেদক
২৬ জুন ২০২৫, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে দিনব্যাপী নানা কর্মসুচিতে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন।

নীলফামারীতে দিনব্যাপী নানা কর্মসুচিতে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে মানববন্ধন, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসুচির আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে মানববন্ধন কর্মসুচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতিউর রহমান খান, বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের নায়েক সুবেদার রহমুতুল্লাহ কবির, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক জবা ও নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বক্তব্য দেন।
আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কাউটার মারুফ খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। সবার আগে পরিবার থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে। কারণ পরিবারই সকল প্রতিষ্ঠানের উৎস।
বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থা অত্যন্ত কঠোর। যেখানে মাদক সেখানেই ব্যবস্থা। জেলা প্রশাসনের দু’জন ম্যাজিস্টেট সবসময় প্রস্তুত থাকেন মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
আলোচনা সভার আগে বনার্ঢ্য এক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমান খান জানান, কর্মসুচিতে মাদক বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড বহন করা হয় এবং রচনা ও চিত্রাংকণ প্রতিযোগীতায় বিজয়ী ১৫ জনকে সনদপত্র, ক্রেস্ট প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০