প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
৩ জুলাই ২০২৫, ৬:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যেভাবে গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি, ইনশাআল্লাহ ঠিক তেমনি সংসদেও আমাদের বিজয় অর্জিত হবে: এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “যেভাবে গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি, ইনশাআল্লাহ ঠিক তেমনি সংসদেও আমাদের বিজয় অর্জিত হবে।”

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে চারটায় পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলন থেকেই আজকের জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। বাংলাদেশের মানুষের নাগরিক অধিকারের লড়াইকে সামনে রেখে আমাদের এই নতুন রাজনৈতিক সংগঠন যাত্রা শুরু করেছে। দলটি নবগঠিত হলেও আমাদের স্বপ্ন অনেক বড়। শহর থেকে গ্রাম—সর্বত্র মানুষের কাছে পৌঁছে দলকে পরিচিত করে তুলতে হবে। মানুষের মুখে মুখে এনসিপির বার্তা ছড়িয়ে দিতে হবে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দল নয়—এটি গণমানুষের দল। মানুষের দুঃখ-কষ্ট, বঞ্চনা, অধিকারহীনতার গল্পই আমাদের রাজনীতির পাথেয়। সেইসব কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করতেই আমরা মাঠে নেমেছি। জনগণের অভাব-অভিযোগ শুনে সেই অনুযায়ী আমাদের ইশতেহার তৈরি করবো এবং ভবিষ্যতের বাংলাদেশ নতুনভাবে গড়ে তুলবো।”

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে তিনি জানান, “আজ আমরা পঞ্চগড় এসেছি, আগামীকাল যাবো ঠাকুরগাঁওয়ে। পর্যায়ক্রমে ৬৪টি জেলাতেই এই কর্মসূচি চলবে। গত বছর জুলাই মাসে যে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন হয়েছিল, সেই ঐতিহাসিক আন্দোলনের স্মরণে এবারের এই ‘জুলাই পদযাত্রা’। কোনো বাধাই আমাদের থামাতে পারবে না।”

পথসভা শেষে করতোয়া সেতুর টোল প্লাজার পাশে জাতীয় নাগরিক পার্টির দেবীগঞ্জ উপজেলা অফিসের উদ্বোধন করেন নাহিদ ইসলাম। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, সহকারী মুখ্য সংগঠক রাসেল ইসলাম এবং দেবীগঞ্জ উপজেলা এনসিপির সমন্বয়ক মাসুদ পারভেজ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর চার আসনে ৩০ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

নীলফামারীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের উপহার বিতরণ

জলঢাকায় নতুন সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ

দেবীগঞ্জে জমিতে পানি নেওয়ার ড্রেন নিয়ে সংঘর্ষ, কোদালের আঘাতে গুরুতর আহত ১

নীলফামারীতে বৈষম্যহীন ৯ম পে-স্কেল ঘোষণার দাবিতে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশন

কাঁচা না পাকা—কোন পেঁপে কার জন্য উপকারী? জানালেন পুষ্টিবিদ

আজ থেকে শুরু ঢাকার বিপিএল পর্ব, স্থগিত ম্যাচও মাঠে গড়াচ্ছে

জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

ঝটপট নাশতায় পাউরুটি? প্রতিদিন খেলে বাড়তে পারে নানা স্বাস্থ্যঝুঁকি

খুবির সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্স ভর্তিতে অনিয়ম, তদন্তের নির্দেশ

১০

নীলফামারীর হাজীগঞ্জে খাস জমি দখল ও বিক্রির তদন্ত শুরু, তহসিলদারের পক্ষপাতের অভিযোগ

১১

কিশোরগঞ্জে পার্কে অশ্লীল কার্যকলাপ: মালিককে ৬০ হাজার টাকা জরিমানা

১২

নীলফামারীর হাজীগঞ্জে সরকারি খাস জমি দখল, বিক্রি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপিপ্রদান

১৩

কিশোরগঞ্জে নির্ধারিত ডিলারের বাইরে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

১৪

২০৩৯ সালে মুসলিম বিশ্বে বিরল ঘটনা

১৫

ফুসফুস সুস্থ রাখতে যেসব খাবার কার্যকর গবেষণাভিত্তিক খাদ্যাভ্যাস ও জীবনধারার পরামর্শ

১৬

শীতবস্ত্র বিতরণের পাশাপাশি হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাল গ্রীন ভয়েস

১৭

নতুন নতুন জাতের বীজআলু উৎপাদনে বিপ্লব

১৮

কিশোরগঞ্জে বাড়ির উঠান থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

১৯

জেলা তথ্য অফিসের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ প্রচারণা

২০