প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি
১৪ জুলাই ২০২৫, ৬:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাঙ্গলকোটে স্টেশন মাস্টারের ভুলে যাত্রী রেখে চলে গেল ট্রেন,

কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে দায়িত্বে অবহেলার কারণে এক স্টেশন মাস্টারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময় অনুযায়ী নাঙ্গলকোট স্টেশনে থামার কথা থাকলেও, ভুল সিগনালের কারণে স্টেশন এড়িয়ে চলে যায়। এতে নির্ধারিত যাত্রীরা ট্রেনে উঠতে না পারায় চরম ভোগান্তিতে পড়েন।

কর্মকর্তারা জানান, যাত্রীদের ক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশন মাস্টারকে ঘেরাও করে প্রতিবাদ জানান। পরে বিকল্প হিসেবে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সেখানে থামিয়ে যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার রুপন চন্দ্র শীল দাবি করেন, তিনি লাকসাম কেবিনে দায়িত্বরত মাস্টারকে ট্রেন ছাড়ার নির্দেশ দেন। তবে কেবিন মাস্টার ভুল করে চট্টলার পরিবর্তে সুবর্ণ ট্রেন ভেবে সিগনাল দেন। এ বিষয়ে লাকসাম কেবিন মাস্টার শিমুল মজুমদার বলেন, তিনি চট্টলা ট্রেনের কাগজপত্র ঠিকই দিয়েছিলেন এবং ট্রেনচালক ও গার্ডেরও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত ছিল।

এ বিষয়ে কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার বলেন, “স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১০

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১১

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১২

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৩

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৪

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৫

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৬

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১৭

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

১৮

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

১৯

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সৈয়দপুরের বিমানবাহিনীর সদস্য অন্যন্যা

২০