প্রধান সংবাদ
Northmail24 Team
১০ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সৈয়দপুরের বিমানবাহিনীর সদস্য অন্যন্যা

নিজস্ব প্রতিবেদক, রকি :
রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন নীলফামারীর সৈয়দপুরের মেয়ে ও বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অন্যন্যা। এ ঘটনায় তার পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত অন্যন্যার বাড়ি নীলফামারীর সৈয়দপুর শহরের বিমানবন্দর পূর্বপাড়া এলাকায়। তার বাবা পেশায় একজন অটোরিকশা চালক। সীমিত সামর্থ্যের পরিবারে জন্ম নিয়েও কঠোর পরিশ্রম ও মেধার জোরে তিনি বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দিয়ে পরিবারের স্বপ্ন পূরণ করেছিলেন। কিন্তু হঠাৎ ঘটে যাওয়া মর্মান্তিক এই দুর্ঘটনায় সেই স্বপ্নের অকাল সমাপ্তি ঘটল।

জানা গেছে, সোমবার দুপুরে মিরপুর স্টেডিয়াম-এর বিপরীতে অবস্থিত ‘এল এ প্লাজা’ নামের ১১ তলা ভবনে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের চতুর্থ তলায় থাকা একটি স্পা সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর দ্রুত পুরো ভবনে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে, ফলে উদ্ধারকাজ ব্যাহত হয়।
ধোঁয়ার কারণে দম বন্ধ হওয়ার আশঙ্কায় ভবনের ভেতরে অবস্থানরত লোকজন আতঙ্কিত হয়ে উপরের তলায় ছুটে যান। অনেকেই নিরাপত্তার জন্য ভবনের ছাদে আশ্রয় নেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকর্মীরা ভবনের ছাদ থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীসহ মোট ২৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন।
আহতদের দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। নিহত অপর ব্যক্তি শেখ রাকিবুজ্জামানের বাড়ি সিরাজদিখান উপজেলা, মুন্সিগঞ্জ।

পুলিশ জানায়, মঙ্গলবার (১০ মার্চ) সকালে মিরপুর থানা থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। পরে বিমানবাহিনীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

মেধাবী ও সংগ্রামী এই তরুণীর অকাল মৃত্যুতে সৈয়দপুরসহ স্থানীয় এলাকায় গভীর শোক বিরাজ করছে। স্বপ্নবাজ এক সন্তানের নিথর দেহ ফিরে পাওয়ার অপেক্ষায় এখন নিঃশব্দে কাঁদছে তার পরিবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১০

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১১

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১২

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৩

১৪

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৫

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৬

১৭

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

১৯

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

২০