প্রধান সংবাদ
Northmail24 Team
১৮ জুলাই ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তর ছাতনাই কেরামতিয়া আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের মানববন্ধন

নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর ছাতনাই কেরামতিয়া আলিম মাদ্রাসায় স্থায়ী একাডেমিক ভবন নির্মাণ ও জরাজীর্ণ ভবনসমূহের সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করে শতাধিক শিক্ষার্থী, সাবেক ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী। বক্তারা জানান, দীর্ঘদিন ধরে মাদ্রাসার শ্রেণিকক্ষ ও ভবনসমূহ বেহাল অবস্থায় রয়েছে। বর্ষাকালে ছাদ থেকে পানি চুইয়ে পড়ে, শ্রেণিকক্ষে পানি জমে এবং শিক্ষার্থীদের পাঠদানে চরম দুর্ভোগ পোহাতে হয়। এমনকি পরীক্ষা চলাকালেও শ্রেণিকক্ষ ভিজে যাওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক প্রভাব পড়ছে। শিক্ষার্থীরা “শিক্ষার পরিবেশ চাই, নিরাপদ অবকাঠামো চাই”, “পরীক্ষার হলে বৃষ্টি কেন, প্রশাসন জবাব চাই”, “আমাদের দাবি মানতে হবে, শিক্ষার অধিকার ফিরিয়ে দিতে হবে” ইত্যাদি স্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, এ মাদ্রাসাটি এ অঞ্চলের একটি পুরাতন ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হলেও অবকাঠামোগত উন্নয়নে কোনো পদক্ষেপ দেখা যায়নি। অভিভাবক ও এলাকাবাসীরাও মানববন্ধনে সংহতি জানিয়ে বলেন, শিক্ষার মৌলিক পরিবেশ নিশ্চিত করতে হলে অবিলম্বে একটি স্থায়ী একাডেমিক ভবন নির্মাণ এবং বিদ্যমান ভবনগুলোর সংস্কার প্রয়োজন।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি লিখিত দাবিপত্র স্থানীয় প্রশাসনের কাছে পেশ করেন এবং জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বর্তমানে মাদ্রাসাটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০