প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি
১৮ জুলাই ২০২৫, ৩:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট

ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকায় অবস্থিত সেনা কল্যাণ ভবনে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভবনের ভেতরে কেউ আটকে আছে কিনা, সে বিষয়েও তল্লাশি চালাচ্ছেন। ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায়: ক্ষমতার ভারসাম্য না কি নতুন পরীক্ষা?

নবনির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামের এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি সাহেবকে শুভেচ্ছা দিলেন জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা ।

নীলফামারীর চারটি সংসদীয় আসনেই জামায়াত প্রার্থীদের বিজয়

সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির

দেবীগঞ্জে ইফার কেন্দ্র ও দারুল আরকাম মাদ্রাসা পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা

নির্বাচন ও গণভোট ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনের ছুটি

বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার, নীলফামারী হবে শিল্পাঞ্চল: তারেক রহমান

আজ রোজ ডে

২২ বছর পর নীলফামারীতে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে হজ ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব

১০

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১১

দেবীগঞ্জে বেপরোয়া বালুবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল ক্লিনিক কর্মীর

১২

নীলফামারী-৩ আসনে ধানের শীষের পক্ষে শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির বিশাল জনসভা

১৩

শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার তুহিনের

১৪

জ্যোতির্বিদদের পূর্বাভাস: ১৯ ফেব্রুয়ারি থেকেই রমজান শুরুর সম্ভাবনা বেশি

১৫

আজ ঘোষণা হবে ফেব্রুয়ারির এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম

১৬

কিশোরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে, জামায়াত প্রার্থী হাফেজ মুনতাকিমের মতবিনিময়

১৭

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে চাঁদাবাজ চক্রের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার

১৮

ভোটার সচেতনতা ও ‘হা’ ভোট প্রদানের আহ্বানে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন

১৯

নীলফামারী ৪ আসনে নির্বাচন জমে উঠেছে

২০