প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি
১৯ জুলাই ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াত আমিরের ঘোষণা: ‘আগামীর বাংলাদেশে হবে দুর্নীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে আগামীর বাংলাদেশ নিয়ে শক্ত বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আমরা আরেকটি লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি। এই লড়াই হবে ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে।”

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এই দুর্নীতিকে মূল থেকে উপড়ে ফেলতে হলে আমাদের তরুণ ও যুব শক্তিকে একত্রিত করতে হবে। ইনশাআল্লাহ, আমরা এই সংগ্রামে বিজয়ী হব।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী একটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আমরা শুধু কথা বলি না, আমরা সবাইকে সঙ্গে নিয়েই সেই সমাজ গড়ে তুলতে চাই। মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই থামবে না।”

বক্তব্যের মাঝপথে শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। তবে সাময়িক বিশ্রামের পর তিনি বসেই বক্তব্য চালিয়ে যান। উপস্থিতদের উদ্দেশে তিনি বলেন, “আমার হায়াত যতক্ষণ, ততক্ষণই বাঁচব। এই নিয়ে কেউ চিন্তিত হবেন না।”

শাসনক্ষমতায় গেলে দলীয় নীতির ব্যাপারে তিনি বলেন, “জামায়াতে ইসলাম যদি জনগণের সেবার সুযোগ পায়, আমরা মালিক হব না, সেবক হব ইনশাআল্লাহ।”

তিনি আরও ঘোষণা দেন, “আমাদের এমপিরা কোনো প্লট নেবেন না, ট্যাক্স ফ্রি গাড়িতে চড়বেন না। বরাদ্দকৃত অর্থের ব্যবহার শেষে ১৮ কোটি মানুষের কাছে প্রকাশ্যে হিসাব দিবেন।”

দলীয়ভাবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, “চাঁদা আমরা নেব না, দুর্নীতি করব না। কেউ যদি দুর্নীতির চেষ্টা করে, তাকেও ছাড় দেওয়া হবে না।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০