প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৫, ৮:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে শহীদ স্মরণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

নীলফামারীতে ‘জুলাই-গণঅভ্যুত্থান ২০২৪’ উপলক্ষে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে নীলফামারী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি বলেন,
“গাছ শুধু প্রকৃতি রক্ষার জন্যই নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, স্বাস্থ্য ও টেকসই জীবনের প্রতীক। পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃক্ষরোপণ একটি অনন্য উদ্যোগ।”

তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হলে এ ধরনের কার্যক্রমের পরিধি আরও বাড়াতে হবে। প্রত্যেকে যদি অন্তত একটি করে গাছ রোপণ করে, তাহলে আমাদের ভবিষ্যৎ হবে সবুজ, সুন্দর ও বাসযোগ্য।”

এসময় নীলফামারী প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রেসক্লাব চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেন। পরে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

উল্লেখ্য, এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষায় গাছ লাগানোর প্রতি সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০