প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২৫, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৈয়দপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৯ জন

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে আজ বুধবার (২৩ জুলাই) দুপুর ২টার কিছু পর সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের সদর উপজেলার ইটভাটা মোড় এলাকায়, যা বসুনিয়া মোড় সংলগ্ন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে দিনাজপুরগামী ‘সোনার তরী’ নামের একটি যাত্রীবাহী বাস মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। হঠাৎ এই সংঘর্ষে বাসটি সড়কের এক পাশে ছিটকে পড়ে এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ, সৈয়দপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালসহ আশেপাশের ক্লিনিকে ভর্তি করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এ দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়, তবে পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১০

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১১

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১২

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৩

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৪

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৫

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৬

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৭

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৮

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৯

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

২০