প্রধান সংবাদ
ডোমার প্রতিনিধি, মানিক
২৪ জুলাই ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডোমারে কিন্ডারগার্টেন ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মানববন্ধন

নীলফামারীর ডোমারে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে অংশগ্রহণের সুযোগ না দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় ডোমার উপজেলা পরিষদ চত্ত¡রে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি ডোমার উপজেলা শাখার আয়োজনে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি ডোমার উপজেলা শাখার সভাপতি ও ডোমার ফুলকুড়ি একাডেমির অধ্যক্ষ দেলাওয়ার রহমান। ডোমার আইডিয়াল একাডেমীর সিনিয়র শিক্ষক মাহবুব আলম এর সঞ্চালনায় আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মসলেহুদ্দীন শাহ, এবি মডেল কিন্ডারগার্ডেনের পরিচালক আবু বক্কর সিদ্দিক, প্রতিভা কিন্ডাারগার্ডেনের অধ্যক্ষ ভবেন্দ্রনাথ রায়, অনুশীলন প্রি ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, ফুলকুড়ি একাডেমির সহকারী শিক্ষিকা আজিজা শিরিন, মুক্তিযোদ্ধা স্মৃতি কিন্ডারগার্ডেনের পরিচালক জাকিউল আলম শাকী, শিক্ষক খোরশেদ আলম, রেবতী মোহন, মিজানুর রহমান, রেজাউল হক বিপ্লব প্রমূখ বক্তব্য রাখেন। কর্মূসূচিতে উপজেলার সকল কিন্ডারগার্টের ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ আয়োজন একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত। অথচ ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি শিশুদের আত্মবিশ্বাস, মেধার স্বীকৃতি ও অগ্রগতির অনুপ্রেরণা। বন্ধুদের সঙ্গে পরীক্ষা দিতে না পারায় শিশুদের মধ্যে হতাশা ও বৈষম্যবোধ তৈরি হবে। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা মানসিক চাপের মুখে পড়বে, যার দায় সরকার এড়াতে পারে না। মানববন্ধন শেষে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার এবং উপজেলা প্রাথমিক কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০