প্রধান সংবাদ
ডোমার প্রতিনিধি, মানিক
২৪ জুলাই ২০২৫, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডোমারে ডুগডুগির হাটে খাস জমিতে দোকান নির্মাণ করে দখলে নেয়ার অভিযোগ সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে।

নীলফামারীর ডোমারে সোনারায় ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন ডুকডুগির হাটে খাস জমিতে দোকান ঘড় নির্মাণ করে নিজ দখলে নিয়ে আতœসাতের অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে।
এলাকাবাসী জানান, আবুল কালাম আজাদ চেয়ারম্যান থাকাকালীন সময়ে আ’লীগের ক্ষমতার দাপট দেখিয়ে উক্ত বাজারে ভূমি অফিস সংলগ্ন খাস জমিতে সরকারী ঘড় নির্মানের কথা বলে সেখানে প্রায় ১২টি দোকান ঘড় তৈরী করে। পরে সেগুলো নিজের আয়ত্তেনিয়ে বিভিন্ন মানুষের কাছে মোটা অংকের জামানত নিয়ে তা ভাড়া দেয় এবং কিছু দোকান ঘড় বিক্রিও করে বলে জানাগেছে।
অপরদিকে আবার তৎকালীন ইউপি সদস্য গোলাম হোসেন একটি দোকান ঘড় চেয়ারম্যানের কাছে নিয়ে ভাড়া দেয়। কিটনাশক দোকানী মশিউর বলেন এটি ছিল কালাম চেয়ারম্যানের মার্কেট ফিরোজ নামে এক ব্যাক্তি চেয়ারম্যানের কাছ থেকে ৩০ হাজার টাকার কিনে নেয়। সেটি আবার আমি ১০ হাজার টাকা জামানত দিয়ে তার কাছ থেকে ভাড়া হিসাবে নেই। দোকানী জাহাঙ্গীর আলম বলেন, কালাম চেয়ারম্যানের কাছ থেকে পজেশনটি ৮ হাজার টাকা দিয়ে কিনে নেই এবং নিজ খরচে দোকান নির্মাণ করি। কিটনাশক দোকানী লিটন রায় জানান এটি আমি গোলাম মেন্বারের কাছে নিয়েছি ১০ হাজার টাকা জামানত দিয়ে এখন ৪শত টাকা ভাড়া দেই তাকে। এমনি ভাবে সব দোকানে হাজার হাজার টাকা জামানত, বিক্রি এবং ভাড়া দিয়ে সাবেক চেয়ারম্যান আতœসাত করেছে বলে অনেকে অভিযোগ করেন। এবিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা দুলাল হোসেনকে জানালে তিনি বলেন আমি নতুন জয়েন্ট করেছি। বিষয়টি ইউএনও স্যারকে জানিয়ে ব্যবস্থা গ্রহন করবো। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী বলেন তহশীলদারকে সাথে নিয়ে ম্যাপ দেখে মাপযোগ দিয়ে সরকারী জমিতে দোকান তুললে তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহন করা হবে। বিষয়টি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে একাধীকবার ফোনদিয়েও তার ফোন বন্ধ থাকায় মতামত জানা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

১১

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

১২

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১৩

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৬

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৭

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৮

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৯

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

২০