প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নিরা
২৪ জুলাই ২০২৫, ২:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বিষ দিয়ে চিংড়ি আহরণ, ৮০০ কেজি মাছসহ ট্রলার জব্দ

সুন্দরবন খুলনা রেঞ্জের ভোমরখালী বন টহল ফাঁড়ির আওতাধীন এলাকা থেকে বিষ প্রয়োগ করে আহরণ করা ৮০০ কেজি চিংড়ি মাছসহ একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করেছে বন বিভাগ। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শামীম রেজা মিটুর নেতৃত্বে বন বিভাগের একটি দল এ অভিযানে অংশ নেয়। অভিযানের সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে জড়িত অসাধু জেলেরা গহিন বনের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মাছ ধরার বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর প্রজনন মৌসুমে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলেও তা বাস্তবে কার্যকর হয় না। পাশ পারমিট স্থগিত থাকলেও অনেকেই নিয়ম ভেঙে বনে প্রবেশ করে মাছ ধরছেন।

এ বিষয়ে সহকারী বন সংরক্ষক মো. শামীম রেজা মিটু জানান, “জব্দকৃত ট্রলারটি ভোমরখালী বন টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি বিষ দিয়ে ধরা অবৈধ চিংড়ি মাছের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ সুরক্ষায় এমন অভিযান নিয়মিত চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১০

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১১

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১২

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৩

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৪

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৭

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৯

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

২০