প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
২৪ জুলাই ২০২৫, ২:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ব্যাংকে পোশাকবিধি জারি: নারী কর্মীদের জন্য লেগিংস ও ছোট হাতার পোশাক নিষিদ্ধ

বাংলাদেশ ব্যাংক তাদের সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্দিষ্ট পোশাকবিধি চালু করেছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, নারী কর্মীদের শাড়ি, সালোয়ার-কামিজ, ওড়না এবং পেশাদার ও শালীন পোশাক পরিধান করতে হবে। ছোট হাতা ও স্বল্প দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২। এতে নারী কর্মীদের জন্য সাদামাটা রঙের হিজাবের অনুমতি দেওয়া হলেও, তা বাধ্যতামূলক নয়। পুরুষ কর্মীদের ক্ষেত্রে লম্বা বা হাফ হাতার ফরমাল শার্ট, ফরমাল প্যান্ট এবং ফরমাল জুতা নির্ধারণ করা হয়েছে। জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট নিষিদ্ধ করা হয়েছে।

ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, অফিসের পরিবেশে শৃঙ্খলা, শালীনতা ও পেশাদারিত্ব বজায় রাখতেই এই উদ্যোগ। তিনি বলেন, “প্রতিষ্ঠানে যেন পোশাকের মাধ্যমে বৈষম্য না তৈরি হয় এবং সবাই যেন সম্মানজনক পরিবেশে কাজ করতে পারে, সে কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা তরুণ কর্মীদের মধ্যে অফিস-উপযোগী পোশাকের বিষয়ে সচেতনতার অভাব লক্ষ্য করা গেছে। তাদের জন্য স্পষ্ট দিকনির্দেশনার প্রয়োজনীয়তা থেকেই এই নিয়ম চালু হয়েছে।

তবে এই নির্দেশনায় বিরোধিতা এসেছে বিভিন্ন পক্ষ থেকে। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেছেন, “অফিসে কে কী পোশাক পরছে তা নয়, বরং পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করছে কি না, সেটিই গুরুত্বপূর্ণ।”

তিনি মনে করেন, এই ধরনের পোশাকবিধি সামাজিক ও সাংস্কৃতিক বলয়ের প্রতিফলন, যা নারীর পোশাককে কেন্দ্র করে নিয়ন্ত্রণমূলক দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে।

পোশাকবিধির সঠিক বাস্তবায়নের জন্য প্রতিটি বিভাগ ও ইউনিটে একজন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে, যিনি তদারকি করবেন এবং ব্যত্যয় হলে বিভাগীয় প্রধানকে অবহিত করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০