প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি
২৫ জুলাই ২০২৫, ৪:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএসএফের গুলিতে ফেনীর যুবক নিহত, আহত ১

ফেনীর পরশুরাম উপজেলার বাঁশপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মিল্লাত হোসেন (২০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন যুবক, মো. আফছার (৩০)।

শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশপদুয়া সীমান্তের ৯৫৭ নম্বর সীমানা পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিল্লাত হোসেন বাঁশপদুয়া গ্রামের ইউছুফ মিয়ার ছেলে এবং আহত আফছার একই গ্রামের মৃত এয়ার আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিল্লাত ও আফছার রাতে সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তারা দুজনেই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ইফতেখার হাসান ভূঁইয়া গুলিবিদ্ধ দুই যুবককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে মিল্লাত হোসেনকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, “এ বিষয়ে তদন্ত চলছে। কেন এবং কী কারণে তারা রাতে শূন্যরেখা অতিক্রম করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। বিএসএফকে ইতোমধ্যে প্রতিবাদলিপি পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সীমান্তে এমন ফায়ারিং কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।”

উল্লেখ্য, সীমান্তে এ ধরনের প্রাণঘাতী ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এবং স্থানীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায়। বিষয়টি দ্রুত সমাধানে কূটনৈতিক ও যৌথ আলোচনা প্রয়োজন বলে মনে করছেন সীমান্তবাসীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১০

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১১

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১২

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৩

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৪

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৭

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৮

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৯

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

২০