প্রধান সংবাদ
Northmail24 Team
২৮ জুলাই ২০২৫, ৯:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারীতে সশস্ত্র বাহিনী বোর্ডের স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর কালিকাপুর শালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন আয়োজন করেছে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড, রংপুর।

সোমবার (২৮ জুলাই) দিনব্যাপী এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা সশস্ত্র বাহিনী বোর্ড রংপুরের সচিব মেজর এটিএম নাজমুল হুদা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বোর্ডের মেডিক্যাল অফিসার ডা. ফারহানুল হাসান ও ডা. ইমামুল হাসান, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাখখারুল ইসলাম।

ক্যাম্পেইনে প্রায় ৩০০ জনকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। সেবার মধ্যে ছিল রক্তচাপ, ডায়াবেটিস, ওজন এবং রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ।

এছাড়া সচেতনতামূলক আলোচনা সভায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি, পানিতে ডুবে মৃত্যু রোধ এবং আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্পেইনে অংশ নেন উত্তর শালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর শালডাঙ্গা মুসলিম শাহী দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী।

এই আয়োজনের মাধ্যমে তারুণ্যের শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির প্রয়াস নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১০

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১১

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১২

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৩

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৪

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৬

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১৮

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

১৯

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

২০