প্রধান সংবাদ
দেবিগঞ্জ প্রতিনিধি, বাপ্পি
২৮ জুলাই ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে সার ডিলারদের অপ তৎপরতায় বিপাকে সাধারণ কৃষক

অসাধু সার ডিলারদের তৎপরতায় বিপাকে পড়েছেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা। টাকা দিয়েও চাহিদামতো সার পাচ্ছেন না সঠিক সময়ে। সরকার সারের মূল্য নির্ধারন করে দিলেও তা মানছেন না সার ব্যবসায়ীরা। কৃষকেরা ‘সার সিন্ডিকেটের’ হাতে জিম্মি হলেও কেউ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠছে।
উপজেলার চিলাহাটি ইউনিয়নের গিয়ে দেখা যায় সারের সরকারি মূল্য হচ্ছে, প্রতি বস্তা ইউরিয়া ও টিএসপি ১ হাজার ৩৫০ টাকা, এমওপি ১ হাজার ও ডিএপি ১ হাজার ৫০ টাকা। কিন্তু কৃত্রিম সংকট দেখিয়ে বস্তা প্রতি ২০০ থেকে ৭০০ টাকা বেশি বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ জানায় স্থানীয় কৃষকরা
এদিকে গতকাল রবিবার (২৭ জুলাই) ভাউলাগঞ্জ টোকরাভাসা বাজারে সার বহনকারী একটি অটো ভ্যান আটক করে রাখে স্থানীয় এলাকাবাসী। ভ্যান চালকের সাথে কথা বলে জানা যায়, মেসার্স রাজিয়া টেডার্সের দোকানের রশিদে টিএসপি, এ্যামোপি ও ইউরিয়া সার নিয়ে যাওয়া হচ্ছিল প্বার্শবর্তী উপজেলা বোদায়। যার সরকারি ডিলার শীপ এর তত্ত্বাবধানে রয়েছেন নয়ন সরকার।
এ নিয়ে কয়েকজন কৃষক বলেন, এখানে সারের অবস্থা খুবই খারাপ। টাকা দিয়েও সার মিলছে না। আর কখনো সার পাওয়া গেলেও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। রবিশস্য আবাদে সার পাওয়া যাচ্ছে না। বস্তাপ্রতি ২০০, ৫০০ কিংবা ৭০০ টাকা বেশি রাখা হচ্ছে। সার স্টকে না থাকলে কোথা থেকে বের হচ্ছে এসব সার।

সার সিন্ডিকেট নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ জানান, সাধারণ কৃষকদের হয়রানি করে যেসব ডিলার এই সব সিন্ডিকেট করছে সে সব ডিলারদের বিরুদ্ধে উপযুক্ত প্রমান মিললে ডিলারদের সার ডিলারশিপ বাতিল করা হবে।
তবে এবিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে ১১২টি কোচ যুক্ত করা হচ্ছে রেলে, সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে মেরামত

নীলফামারীর ডোমারে মুড়ির কারখানায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনে ১ লাখ টাকা অর্থদণ্ড, নিষিদ্ধ কেমিক্যাল ও শিল্প লবণ জব্দ

ফিতরার হার নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা

রমজানে পানিশূন্যতা এড়াতে সঠিক পানি পানের পরামর্শ বিশেষজ্ঞের

ঈদুল ফিতরের উৎসব ভাতা পেতে ৪ মার্চের মধ্যে বিল জমার নির্দেশ

নীলফামারীতে তথ্য অধিকার আইনের বাস্তবায়নের অভিজ্ঞতা ও স্বচ্ছতা বৃদ্ধি বিষয়ক এডভোকেসি সভা

করতোয়া নদী খনন ও বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারী ৫৬ বিজিবি কর্তৃক ০১টি ভারতীয় গরু আটক

নীলফামারীতে গুড নেইবারস-এর আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

ইসলামে সালাত ও জাকাতের গুরুত্ব: কার ওপর ফরজ, কোন সম্পদে প্রযোজ্য

১০

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন Argentina national football team আবারও শিরোপা ধরে রাখারজন্যচেস্টা করবে

১১

এমপিওভুক্তি সিদ্ধান্ত এখনো হয়নি, জানালেন শিক্ষামন্ত্রী শিক্ষা

১২

দেবীগঞ্জ-এ সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু

১৩

প্রতিমন্ত্রী হলেন ফরহাদ হোসেন আজাদ, দেবীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

১৪

রমজানে গুরুত্বপূর্ণ আমলসমূহ তারাবি নামাজের গুরুত্ব

১৫

শিক্ষকদের রাজপথে নামতে হবে না, দাবিগুলো দেখবে সরকার: শিক্ষামন্ত্রী

১৬

রমজান সামনে: দীর্ঘমেয়াদি রোগীদের জন্য বিশেষ প্রস্তুতির পরামর্শ চিকিৎসকদের

১৭

৪৪তম বিসিএস: নন-ক্যাডারে ৪,১৩৬ জনের সাময়িক মনোনয়ন

১৮

পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বিশেষ প্রতিবেদন

১৯

গণভোটের রায়: ক্ষমতার ভারসাম্য না কি নতুন পরীক্ষা?

২০