প্রধান সংবাদ
Northmail24 Team
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিমন্ত্রী হলেন ফরহাদ হোসেন আজাদ, দেবীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

পঞ্চগড় প্রতিনিধি বাপ্পী

ফরহাদ হোসেন আজাদ-কে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ায় পঞ্চগড়-২ আসনে আনন্দের জোয়ার বইছে। এ উপলক্ষে দেবীগঞ্জ উপজেলায় বিজয় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিএনপি, ছাত্রদল, যুবদল ও মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া, সাধারণ সম্পাদক হ্যাপি, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম লিটন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ফরহাদ হোসেন আজাদকে প্রতিমন্ত্রী করায় পঞ্চগড়-২ আসনের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তাঁর নেতৃত্বে দেবীগঞ্জসহ পুরো এলাকায় উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ৫০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে পেটালেন প্রধান শিক্ষক

নীলফামারী জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে

কিশোরগঞ্জে খাল খনন পরিদর্শন করলেন ডিসি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর নায়িরুজ্জামান

দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ‎

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

১০

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

১১

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

১২

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

১৩

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

১৪

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৫

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৬

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৭

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১৮

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৯

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

২০