প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
২৯ জুলাই ২০২৫, ৩:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে রেল চলাচলে বিপর্যয়, আহত অন্তত ৫

লালমনিরহাট রেল স্টেশনে ভয়াবহ দুর্ঘটনায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে দুটি ট্রেন। সোমবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে বিডিআর গেট রেলক্রসিং ও ওয়ার্কশেডের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। এতে করে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ প্রায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ঘটনার সময় ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি স্টেশনে যাত্রী নামিয়ে পরিষ্কারের জন্য ওয়ার্কশেডে যাচ্ছিল। এ সময় বুড়িমারী থেকে আসা ৪৬১ নম্বর কমিউটার ট্রেনটি স্টেশনে প্রবেশ করছিল। একই লাইনে থাকা অবস্থায় উভয় ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ‘লালমনি এক্সপ্রেস’-এর দুটি বগি উল্টে যায় এবং ইঞ্জিনসহ রেললাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় অন্তত পাঁচজন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা। উদ্ধার কার্যক্রমে অংশ নেয় রেলওয়ের নিজস্ব টিমও। রেলওয়ে সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত কোচ ও লাইনের পুনরুদ্ধার কাজ চলছে এবং তা যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করা হচ্ছে।

লালমনিরহাট রেলওয়ে নিরাপত্তা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরএমবি বেনজির আহমেদ বলেন, “এই ঘটনায় প্রাণহানির কোনো খবর নেই। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।”

রেলওয়ের লোকো দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডিএমই সাজিদ হাসান জানান, “দুর্ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম প্রাথমিকভাবে ভুল সিগন্যালকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “বিষয়টি তদন্ত করে দেখছি। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

দুর্ঘটনার প্রভাব পড়ে পুরো বুড়িমারী রুটের উপর। স্থলবন্দরসহ উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। পাশাপাশি বিডিআর গেট সংলগ্ন রেলক্রসিং বন্ধ থাকায় স্থানীয় সড়কপথেও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১০

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১১

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১২

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৩

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৪

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৬

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৭

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৮

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৯

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

২০