প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নিরা
২৯ জুলাই ২০২৫, ২:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা পাচ্ছেন ১০ম গ্রেড: বাস্তবায়ন শুরু

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে মোট ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক ১০ম গ্রেড অনুযায়ী বেতন ও ভাতা পাবেন।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১২৪/২০২২ নম্বর সিভিল রিভিউ পিটিশনের আলোকে আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে প্রাথমিক পর্যায়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথমে ৪৫ জন প্রধান শিক্ষকের ক্ষেত্রে এই গ্রেড উন্নীতকরণ প্রযোজ্য হয়। পরবর্তীতে বিষয়টিকে সমগ্র দেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য যৌক্তিক বিবেচনায় সম্প্রসারিত করা হয়।

এতদিন প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা ১১তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীনরা ১২তম গ্রেডে বেতন পেতেন। এখন উভয় শ্রেণির শিক্ষকরাই ১০ম গ্রেডের আওতায় আসবেন।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এ সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে। এতে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা যেমন বাড়বে, তেমনি সামাজিক মর্যাদাও আরও সুদৃঢ় হবে। ফলে তারা আরও উৎসাহ ও মনোযোগের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন। এতে শিক্ষা ব্যবস্থায়ও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

সরকারের এই পদক্ষেপকে প্রাথমিক শিক্ষকদের প্রতি দায়িত্বশীলতা ও সম্মান প্রদর্শনের একটি মাইলফলক সিদ্ধান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আশা করা হচ্ছে, প্রধান শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান আরও এক ধাপ এগিয়ে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১০

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১১

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১২

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৩

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৪

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৬

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৭

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৮

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৯

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

২০