প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
৩০ জুলাই ২০২৫, ২:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লিভার ক্যান্সার বাড়ছে ভয়াবহ হারে, ২০৫০ নাগাদ আক্রান্ত হতে পারে ১৫ লাখ মানুষ

বিশ্বজুড়ে লিভার ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। বর্তমানে প্রতিবছর প্রায় ৮ লাখ ৭০ হাজার মানুষ এ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞদের আশঙ্কা, সঠিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ১৫ লাখ ২০ হাজারে।

সম্প্রতি আন্তর্জাতিক স্বাস্থ্যবিষয়ক গবেষণা সাময়িকী ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত এক সমীক্ষা অনুযায়ী, লিভার ক্যান্সার বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ক্যান্সারগুলোর একটি। ২০৫০ সালের মধ্যে প্রতিবছর এ রোগে প্রাণ হারাতে পারেন প্রায় ১৩ লাখ ৭০ হাজার মানুষ, যা বর্তমান পরিস্থিতির তুলনায় অনেক বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি (জিসিও) পরিচালিত গবেষণায় উঠে এসেছে, লিভার ক্যান্সারের প্রায় ৬০ শতাংশ ক্ষেত্রেই মূল কারণ হেপাটাইটিস বি ও সি ভাইরাস। পাশাপাশি স্থূলতা, অতিরিক্ত মদ্যপান এবং যকৃতে চর্বি জমার মতো সমস্যাগুলোকেও অন্যতম ঝুঁকিপর্যায়ে রাখা হয়েছে। বর্তমানে যকৃতে চর্বি জমে যে রোগ হয়, তাকে ‘এমএএসএলডি’ (MASLD) নামে অভিহিত করা হচ্ছে, যা আগে পরিচিত ছিল ‘নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ’ হিসেবে।

গবেষকরা বলছেন, জনস্বাস্থ্য ব্যবস্থায় হেপাটাইটিস বি’র টিকাদান কর্মসূচিকে আরও বিস্তৃত করা গেলে এ রোগে মৃত্যুহার কমানো সম্ভব। বিশেষ করে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে নবজাতকদের টিকা নিশ্চিত না করতে পারলে ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে ১ কোটি ৭০ লাখ মানুষের মৃত্যু হতে পারে কেবল হেপাটাইটিস বি ভাইরাসের কারণে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০৫০ সালে লিভার ক্যান্সারের ২১ শতাংশ কারণ হবে মদ্যপান—যা ২০২২ সালের তুলনায় ২ শতাংশ বেশি। তেমনি, স্থূলতা ও ডায়াবেটিসের কারণে লিভারে চর্বি জমা কেন্দ্রিক ক্যান্সারের হার বাড়বে ১১ শতাংশে। ফলে এখনই সতর্ক না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে গত সোমবার ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে জানানো হয়, বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১ কোটি। বেসরকারি হিসাবে প্রতি বছর দেশে ২০ হাজারের বেশি মানুষ এ রোগে মারা যান। আরও উদ্বেগজনক তথ্য হলো—প্রতি ১০ জনের ৯ জন জানেনই না যে তারা হেপাটাইটিসে আক্রান্ত।

বিশেষজ্ঞদের মতে, হেপাটাইটিস শনাক্তে নিয়মিত পরীক্ষা, জনসচেতনতা বৃদ্ধি, টিকাদানের হার বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ অভ্যাস পরিহারে ব্যাপক প্রচারণা এখন সময়ের দাবি। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়ার স্থূল জনসংখ্যার মধ্যে লিভারের সুস্থতা নিশ্চিত করতে হলে তাত্ক্ষণিক পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।

বিশ্লেষণ বলছে, হেপাটাইটিস নিয়ন্ত্রণেই লুকিয়ে রয়েছে লিভার ক্যান্সার প্রতিরোধের প্রধান চাবিকাঠি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০