প্রধান সংবাদ
দেবিগঞ্জ প্রতিনিধি বাপ্পি
৩১ জুলাই ২০২৫, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে শিক্ষকের বিদায় ও প্রাক্তণ শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

দীর্ঘ ৩৪ বছর শিক্ষকতা জীবন শেষে অবসরে গেলেন দেবীগঞ্জ উপজেলার ৪নং পামুলী ইউনিয়নের খোঁচাবাড়ী ১ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মিনাজ মেহের আলম। প্রিয় শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা দিয়েছেন রাজকীয় বিদায় সংবর্ধনা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২ টায় অবসরজনিত সংবর্ধনা শেষে শিক্ষক মিনাজ মেহের আলম কে খোচাবাড়ী ১ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে রাজকীয় ভাবে ঘোড়া গাড়ীতে বিদায় দেন বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীরা।

এসময় তিনি দীর্ঘদিনের সহকর্মী, অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষার্থীদের কাছ থেকে চোখের জলে বিদায় নেন।

এর বিদায়ী শিক্ষক বিদ্যালয় মাঠে আয়োজিত বিদ্যালয় ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বর্ণাঢ্য এ আয়োজনে পেলেন বিদায় সংবর্ধনা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রেজাউল ইসলাম । অনুষ্ঠানে এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটা মিলনমেলায় পরিণত হয়। স্মৃতিচারণ করতে গিয়ে নিজে কাঁদলেন ও উপস্থিত সবাইকে কাঁদিয়েছেন শিক্ষক মিনাজ মেহের আলম।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল চন্দ্র রায়, খোচাবাড়ী এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা সহ প্রাক্তণ শিক্ষার্থীরা।
বক্তারা প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন বিদায়ী এই শিক্ষক তার কর্মজীবনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

পরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক মিনাজ মেহের আলমকে বিভিন্ন উপহার তুলে দেন প্রাক্তন শিক্ষার্থীরা এবং বিদ্যালয়ের পক্ষ থেকে উপহার, বিদায়ী সম্মাননা ক্রেস্ট ও মানপত্র তুলে দেয়া হয়।

পরে ফুল সাজানো ঘোড়া গাড়ীতে রাজকীয় বিদায় জানানো হয় বিদায়ী শিক্ষক মিনাজ মেহের আলম কে।

এর আগে উপস্থিত অভিভাবকদের নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বার্তা প্রেরক
মোঃ নাহিদ সিদ্দিক বাপপী
০১৯০৬-৩৩৬৬২০
দেবীগঞ্জ, পঞ্চগড়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১০

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১১

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১২

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৩

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৪

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৬

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৭

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৮

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৯

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

২০