প্রধান সংবাদ
দেবিগঞ্জ প্রতিনিধি, বাপ্পি
৫ অগাস্ট ২০২৫, ৭:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে যৌথবাহিনির অভিযানে অবৈধ ডেন্টাল চেম্বার সিলগালা, চিকিৎসককে জরিমানা

পঞ্চগড়ের দেবীগঞ্জে রাফসান মেডিক্যাল ডেন্টাল কেয়ার নামে একটি অবৈধ দন্ত চিকিৎসকের চেম্বার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে অবৈধভাবে প্রেসক্রিপশন লিখে রোগীর চিকিৎসা করার দায়ে গোলাম রব্বানী রাব্বি নামে এক পল্লী চিকিৎসককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৪ আগষ্ট) রাত ১০ টা’য় যৌথবাহিনিকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর দেবীগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট নাঈমুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর, পুলিশ ও সেনা সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা।
জানা জায়, উপজেলার শালডাঙা ইউনিয়নের শালডাঙা বাজারের পল্লী চিকিৎসক গোলাম রব্বানী রাব্বি তার নিজস্ব দোকান “রওজা ফার্মেসিতে” ওষুধ বিক্রির পাশাপাশি রোগীদের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দিয়ে আসছেন। যোগ্যতা না থাকলেও তিনি রোগীদের নিয়মিত প্রেসক্রিপশন লিখে দেন। এছাড়াও তিনি তার ওষুধের দোকানের কাছাকাছি আরেকটি ডেন্টাল চেম্বার খুলেছেন, যেখানে তিনি দাঁতের রোগীদের চিকিৎসা দেন। জানা, যায় তার দন্ত চিকিৎসায় তার কোন ডিগ্রি নেই।
এ বিষয়ে অভিযুক্ত গোলাম রব্বানী রাব্বি বলেন, “আমি চিকিৎসা শাস্ত্রে ৩ মাসের,  এবং দন্ত চিকিৎসায় ৬ মাসের একটা কোর্স করেছি।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ধর বলেন, ” তিনি ৩ মাসের একটা ট্রেনিং করে যে সমস্ত ওষুধ লিখেছেন তা সম্পূর্ণ অবৈধ এবং এ ঘটনা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি! ”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “অভিযুক্ত ব্যক্তিকে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২৮ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা  জরিমানা করা হয়েছে। এছাড়া তার অবৈধ ডেন্টাল চেম্বার বন্ধ করে দেয়া হয়েছে।”

বার্তা প্রেরক
মোঃ নাহিদ সিদ্দিক বাপপী
০১৯০৬-৩৩৬৬২০
দেবীগঞ্জ, পঞ্চগড়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিক্ষা কার্যক্রম বন্ধ জামায়াত নেতার মাদ্রাসায় (টিআর) প্রকল্পের ১ লক্ষ্য ৫০ হাজার টাকার বরাদ্দ দিলেন, এমপি মুনতাকিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০*

দেবীগঞ্জে অনলাইন জুয়ার আসক্তি ও দেনার চাপে  গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

জলঢাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবসা, বহনে বেহাল দশা গ্রামীণ সড়ক

১০

জলঢাকায় জমি নিয়ে মিথ্যা মামলা প্র ত্যাহারের দাবি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

১২

গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জলঢাকা পিআই অফিসে ‘দিন বদলের হাতছানি’

১৩

নীলফামারীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৪

দেবীগঞ্জে অসতর্কতায় কাভার্ড ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু

১৫

কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

১৬

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০*

১৭

নীলফামারীতে FLN কার্যক্রম জোরদারে জেলা প্রশাসনের সঙ্গে ইনোভেশন টিমের মতবিনিময়

১৮

দেবীগঞ্জে গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

১৯

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০-৩৫টি ঘর, নিঃস্ব ১৫ পরিবার

২০