প্রধান সংবাদ
কিশোরগঞ্জ প্রতিনিধি, সাব্বির
১২ অগাস্ট ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের ৬ ইউনিয়ন বাল্যবিবাহ ও গোটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষণা

“আমার উপজেলা, আমার দায়িত্ব – শিশুর জীবন হোক বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত” স্লোগান সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নকে বাল্যবিবাহ ও গোটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কিশোরগঞ্জ ইউনিয়ন, নিতাই ইউনিয়ন, বাহাগিলী ইউনিয়ন, পুটিমারি ইউনিয়ন, চাঁদখানা ইউনিয়ন এবং রণচন্ডী ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে পুরো কিশোরগঞ্জ উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রিতম সাহা বলেন,

> “সারা বাংলাদেশের মধ্যে কিশোরগঞ্জ প্রথম শিশুশ্রম মুক্ত উপজেলা হিসেবে স্বীকৃতি পেল। এটি আমাদের জন্য গর্বের এবং দেশের জন্য এক মডেল।”

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীলরতন দেব। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমান। তিনি উপজেলাবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিগগিরই বাকি ৩টি ইউনিয়নকেও বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হবে।

ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সাগর দি কস্টা জানান, উপজেলায় মোট ১২১ জন শিশুশ্রমিকের মধ্যে ১১৬ জন ছেলে এবং ৫ জন মেয়ে ছিল। তাদেরকে সহায়তা দিয়ে শিশুশ্রম বন্ধ করা হয়েছে।
ওয়ার্ল্ড ভিশনের কান্ট্রি ডিরেক্টর সুরেশ বার্টলেট বলেন,

> “৪৯৫টি উপজেলার মধ্যে কিশোরগঞ্জকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা সত্যিই আনন্দের। তবে দুঃখজনক হলো, বিশ্বের আর কোনো দেশে এত বাল্যবিবাহ ও শিশুশ্রম হয় না।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার শাহজাদী।
আয়োজনে সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন কিশোরগঞ্জ, নীলফামারী

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১০

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১১

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১২

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৩

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৪

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৬

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১৮

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

১৯

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

২০