প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
১২ অগাস্ট ২০২৫, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হার্টের রিংয়ের নতুন দাম ১ অক্টোবর থেকে কার্যকর

হৃদ্‌রোগ চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিং (স্টেন্ট)-এর নতুন দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদপ্তরের পরিচালক ডা. মো. আকতার হোসেন।

তিনি জানান, জীবন রক্ষাকারী মেডিকেল ডিভাইসের দাম সহনীয় রাখতে এবং সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সরকার স্টেন্ট, পেসমেকার, বেলুন, ক্যাথেটারসহ বিভিন্ন যন্ত্রের মূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় গত ১৩ এপ্রিল দেশের খ্যাতনামা কার্ডিয়াক, ভাস্কুলার ও নিউরোসার্জনদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে।

তিন দফা সভার পর ওই কমিটি বাজারে প্রচলিত আমেরিকান তিনটি কোম্পানির স্টেন্টের দাম পর্যালোচনা করে। প্রতিবেশী দেশের মূল্য, কর ও অন্যান্য চার্জ বিবেচনায় নিয়ে গত ৮ জুলাইয়ের সুপারিশের ভিত্তিতে ৩ আগস্ট স্বাস্থ্য সেবা বিভাগ নতুন সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে।

ডা. আকতার হোসেন বলেন, নতুন দামে স্টেন্ট কেনা হলে রোগীদের চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। যদিও কিছু আমদানিকারক পুরোনো দামের পণ্য মজুত থাকায় সময় চেয়েছিল, তবে জনস্বার্থে এবং গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় রোগীদের মধ্যে নতুন দামের পণ্যের চাহিদা তৈরি হয়েছে।

তিনি আরও জানান, আগামী ১ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হবে। পাশাপাশি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ধাপে ধাপে হার্টের চিকিৎসায় ব্যবহৃত সব মেডিকেল ডিভাইসের দাম যৌক্তিকভাবে পুনর্নির্ধারণের কাজ চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০