প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
১৫ অগাস্ট ২০২৫, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করাই মূল লক্ষ্য: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন বৈধ বা আইনসঙ্গত না হলে তার কোনো গুরুত্ব নেই। তিনি জোর দিয়ে বলেন, একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করাই তার প্রধান দায়িত্ব। একইসঙ্গে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবারও পুরোনো সংকটে ফিরে যেতে পারে।

সিঙ্গাপুরভিত্তিক চ্যানেল নিউজ এশিয়াকে দেওয়া কুয়ালালামপুর থেকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর যেসব লক্ষ্য নির্ধারণ করেছিলেন, সেগুলোর প্রায় সবকটির বাস্তবায়নের কাছাকাছি পৌঁছে গেছেন। নির্বাচনের পর সরকারে থাকার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেন তিনি।

অধ্যাপক ইউনূসের ভাষায়, পূর্ববর্তী রাজনৈতিক ব্যবস্থা দুর্নীতি, অপব্যবহার ও অপপ্রয়োগে ভরা ছিল। তাই সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি ক্ষেত্রে পরিবর্তন আনার লক্ষ্যেই তারা কাজ করছেন।

তিনি আরও জানান, ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে গেছেন এবং অনুপস্থিতিতেই তার বিরুদ্ধে মামলা চলছে। ভারতের প্রতি আহ্বান জানিয়ে ইউনূস বলেন, যেন তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ না পান।

বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক ভালো রয়েছে এবং ভারতের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান। পাশাপাশি নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বঙ্গোপসাগরকেন্দ্রিক অর্থনৈতিক সহযোগিতা অঞ্চলে যুক্ত করার সম্ভাবনার কথাও তুলে ধরেন।

দায়িত্ব নিতে প্রথমে অনিচ্ছুক থাকলেও ছাত্রনেতা ও সাধারণ মানুষের অনুরোধে রাজি হন বলে জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন শেষে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি আশা প্রকাশ করেন—বাংলাদেশ আর পথভ্রষ্ট হবে না, এবং তরুণরা ভোটের মাধ্যমে তাদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০