প্রধান সংবাদ
Northmail24 Team
১৯ অগাস্ট ২০২৫, ৫:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ঋণের চাপে দিনমজুরের আত্মহত্যা

রাজশাহীর বামনশিকড় গ্রামের মিনারুল ইসলাম (৩৮) ধারদেনা ও আর্থিক সংকট সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

স্থানীয়রা জানান, মিনারুল পেশায় দিনমজুর হলেও সাম্প্রতিক সময়ে ধার-দেনার চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ঘটনার দিন রাত ৮টা থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে তিনি বন্ধুদের সঙ্গে বসে ছিলেন। তার কিছুক্ষণ আগে বাবাকে ফোন করে তিনি বলেন, “আমার জন্য আপনাকে অনেকবার মানুষের কাছে ছোট হতে হয়েছে। আর কোনোভাবে টাকা জোগাড় করার দরকার নেই। আমি অনেক দেনার মধ্যে আছি, আমাকে মাফ করে দেন।”

গ্রামবাসী রিকশাচালক রাকিবুল ইসলাম জানান, মিনারুল প্রায়ই হতাশাজনক কথা বলতেন। তবে হঠাৎ আত্মহত্যার মতো পদক্ষেপ নেবেন—এটা কেউ কল্পনাও করতে পারেননি।

মিনারুলের বাবা রুস্তম আলী বলেন, সাত-আট বছর আগে ছেলের ঋণ শোধ করতে জমি বিক্রি করেছিলেন তিনি। তবে পরে নতুন করে আবার ঋণগ্রস্ত হয়েছেন কিনা, তা নিশ্চিত নন।

এ বিষয়ে টিএমএসএস খড়খড়ি শাখার ম্যানেজার মশিউর রহমান জানান, মিনারুল প্রায় এক বছর আগে ৩০ হাজার টাকা ঋণ নেন এবং নিয়মিত কিস্তি পরিশোধ করছিলেন। মাত্র ২,২০০ টাকা বাকি ছিল। কন্যার অসুস্থতার কারণে তাকে আর চাপ দেওয়া হয়নি।

মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রতিবন্ধী ও অসুস্থ কন্যার চিকিৎসার জন্য প্রায় ৫০ হাজার টাকার প্রয়োজন ছিল। সেই টাকা সংগ্রহ করতে গিয়ে তিনি লজ্জা ও লাঞ্ছনার শিকার হন। পাশাপাশি বর্ষার কারণে দিনমজুরের কাজও পাচ্ছিলেন না। এসব কারণে তিনি চরম হতাশায় ভুগছিলেন।

পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মোর্শেদ জানান, আত্মহত্যার তিন দিন আগে মিনারুল তার কাছে গিয়ে খাদ্যের অভাবে টাকা চান। তখন তিনি সহায়তা হিসেবে দুই হাজার টাকা দিয়েছিলেন। চেয়ারম্যান আরও বলেন, এলাকায় মাদক ও জুয়ার বিস্তার রয়েছে, যা পরিবারগুলোকে আরও সংকটে ফেলছে। এ থেকে উত্তরণের জন্য সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে স্কুল প্রাঙ্গণে লুটিয়ে পড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

নীলফামারীতে জুনিয়র স্কলারশিপে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

পঞ্চগড়ে ২৪ হাজার ডলারসহ বাংলাবান্ধা সীমান্তে আটক ভারতীয় নাগরিক

জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

দেবীগঞ্জে দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার ইউএনও

বালুবাহী ট্রলির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু!

কিশোরগঞ্জে ফুয়েল কার্ড চালু, কার্ড ছাড়া মিলবে না তেল সাব্বির হোসেন,নীলফামারী

কিশোরগঞ্জে হামের টিকা পাচ্ছে ২৬৪৬০ শিশু

কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষক খাইরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

১০

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাস সেবার উদ্বোধন

১১

কিশোরগঞ্জে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

১৩

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

১৪

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

১৫

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

১৬

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৭

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

১৮

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১৯

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

২০