প্রধান সংবাদ
দেবিগঞ্জ প্রতিনিধি, বাপ্পি
২০ অগাস্ট ২০২৫, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক মামলায় দেবীগঞ্জে দুই যুবকের জেল ও জরিমানা

দেবীগঞ্জে মাদক সেবনের অপরাধে ২ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 
বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার ৫নং সুন্দরদিঘী ইউনিয়নের ফুলবাড়ি বাজারের বিজয় শর্মার সেলুনের দোকান থেকে তাদের আটক করে ফুলবাড়ি বাজারে অবস্থানরত স্থানীয়রা। পরে দেবীগঞ্জ থানায় খবর দেয়া হলে থানা থেকে এসআই সচীন দেব নাথ নেতৃত্বে পুলিশের একটি টীম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজন কে গ্রেফতার করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ১০০ করে মোট ২০০ টাকা জরিমানা এবং একজনকে দু’মাসের ও আরেকজন কে এক মাসের কারাদণ্ড দেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ১০নং চেংঠী হাজরা ডাঙ্গা ইউনিয়নের বাগদহ ধর্মপাড়া এলাকার কমলাকান্ত শর্মার ছেলে পোদন শর্মা (২৮) এবং সুন্দরদিঘী ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার মোঃ আব্দুল মজিদের ছেলে হায়দার আলী (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সময় ফুলবাড়ি বাজারের বিজয়ের সেলুনের দোকান থেকে মাদক বিক্রি ও দোকানের সাটার নামিয়ে মাদকদ্রব্য সেবন করে দোকানে থাকা বিজয় শর্মা, পোদন শর্মা ও বাইরে থেকে আসা মাদকসেবীরা।
পরে আজ বিকেলে আবারো দোকানে ঝাপ ফেলে মাদক সেবন করার সময় স্থানীয়রা তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করে পুলিশে খবর দেয়। কিন্তু দোকান মালিক বিজয় শর্মা সুযোগ বুঝে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে এবং উদ্ধার করা হয় মাদক সেবনের ব্যবহৃত সরঞ্জাম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পোদন শর্মাকে ২ মাসের ও হায়দার আলীকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’জনের মধ্যে একজনকে ১ মাস ও আরেকজন কে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০