প্রধান সংবাদ
Northmail24 Team
২৬ অগাস্ট ২০২৫, ৭:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চার এলাকা ‘অতি উচ্চ পানি সংকটাপন্ন’ ঘোষণা, হাওর সুরক্ষা আদেশ চূড়ান্ত

প্রথমবারের মতো দেশের চারটি এলাকাকে ‘অতি উচ্চ পানি সংকটাপন্ন’ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে হাওর সংরক্ষণে ‘হাওর প্রতিবেশ সুরক্ষা আদেশ’ চূড়ান্ত করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর গ্রিন রোডে ওয়ারপো ভবনে জাতীয় পানিসম্পদ পরিষদের নির্বাহী কমিটির ১৮তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সভাপতিত্ব করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

কোন কোন এলাকা সংকটাপন্ন

সভায় জানানো হয়, বাংলাদেশ পানি আইন ২০১৩ অনুযায়ী জরিপ শেষে দেশের উত্তর-পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ২৫টি উপজেলার মধ্যে ৪৭টি ইউনিয়নকে ‘অতি উচ্চ পানি সংকটাপন্ন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রামের পটিয়া উপজেলার ৩টি ইউনিয়ন ও একটি পৌরসভাকেও একই শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব এলাকায় পানির ব্যবহার নিয়ন্ত্রণে বিশেষ বিধি কার্যকর করা হবে।

নতুন পদক্ষেপ

শিল্প খাতে পানি ব্যবহারের নিয়ন্ত্রণে ‘পানি ব্যবস্থাপনা নীতি ২০২৫’ এর খসড়া চূড়ান্ত করা হয়েছে।

আগামী এক মাসের মধ্যে সংকটাপন্ন এলাকায় খাবার ও গৃহস্থালি পানির সরবরাহ নিশ্চিত করতে একটি বিশেষ কমিটি করণীয় নির্ধারণ করবে।

নোয়াখালীর সুবর্ণচরে পানির প্রাপ্যতা যাচাইয়ে সমীক্ষা চালানোর সুপারিশ করা হয়েছে।

বর্তমানে ৫০ জেলায় চলমান ভূগর্ভস্থ পানির প্রাপ্যতা যাচাই কার্যক্রম বাকি ১৪ জেলাতেও শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাওর সুরক্ষা আদেশ

সভায় প্রথমবারের মতো টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওরের জন্য ‘হাওর প্রতিবেশ সুরক্ষা আদেশ’ অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র সংরক্ষণের পাশাপাশি পর্যটন, কৃষি, মৎস্য ও বন ব্যবস্থাপনায় করণীয় নির্ধারণ করা হয়।

সভায় কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে স্কুল প্রাঙ্গণে লুটিয়ে পড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

নীলফামারীতে জুনিয়র স্কলারশিপে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

পঞ্চগড়ে ২৪ হাজার ডলারসহ বাংলাবান্ধা সীমান্তে আটক ভারতীয় নাগরিক

জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

দেবীগঞ্জে দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার ইউএনও

বালুবাহী ট্রলির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু!

কিশোরগঞ্জে ফুয়েল কার্ড চালু, কার্ড ছাড়া মিলবে না তেল সাব্বির হোসেন,নীলফামারী

কিশোরগঞ্জে হামের টিকা পাচ্ছে ২৬৪৬০ শিশু

কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষক খাইরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

১০

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাস সেবার উদ্বোধন

১১

কিশোরগঞ্জে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

১৩

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

১৪

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

১৫

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

১৬

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৭

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

১৮

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১৯

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

২০