প্রধান সংবাদ
নীলফামারী প্রতিনিধি, আবুল হাশেম
৩০ অগাস্ট ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ও জাপা নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে এ সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখা।

প্রতিবাদ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন জাতীয় নাগরিক পাটি (এনসিপি) নীলফামারীর নেতা-কর্মীরাও।

সমাবেশে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন। এসময় বক্তব্য দেন—এনসিপি জেলা শাখার প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ,এনসিপি জেলা শাখার সদস্য আখতারুজ্জামান,গণ অধিকার পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মনোয়ার হোসেন,জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এ কে উদার,জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ওমর ফারুক,জুলাই যোদ্ধা সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান,জেলা গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক সাদমান শাকিল।

বক্তারা বলেন, গত ২৯ আগস্ট রাতে ঢাকায় ভিপি নুরুল হক নুরের ওপর সংঘটিত হামলা সরকারের পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

এছাড়া বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে গণমানুষের আন্দোলন দমনে সহায়তাকারী শক্তি হিসেবে কাজ করছে। তাই ফ্যাসিস্ট সরকারের দোসর এ দলকে অবিলম্বে নিষিদ্ধ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে গ্রেফতারের দাবি তোলেন তারা।

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর হোসেন বলেন, “আমাদের নেতা ভিপি নুরের কিছু হলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে। নুর কোনো একদিনে তৈরি হয়নি। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের অন্যতম কারিগর ও গণমানুষের অধিকার আদায়ের সাহসী কণ্ঠস্বর।”

এর আগে জেলা শহরের বড়বাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গি মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশ শেষে হামলাকারীদের গ্রেফতার ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে দিতে মিছিল সহকারে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে যায় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০