
গরমে বা ডায়েট মেনুতে শসা অন্যতম সেরা সঙ্গী। সহজলভ্য এই সবজিটি শুধু সালাদেই নয়, নানাভাবে খাওয়া যায়। দুপুরের খাবারে সালাদ হিসেবে, বিকেলে স্ন্যাকস হিসেবে কিংবা পানির বিকল্প হিসেবে স্মুদি ও ডিটক্স ওয়াটারে শসা বেশ কার্যকর।
শুধু টুকরো করে খাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়—শসা মেশাতে পারেন স্মুদি, টক দই, ওটস কিংবা ফলের সালাদেও। এতে যেমন স্বাদ বাড়ে, তেমনি শরীরও থাকে সতেজ।
পুষ্টিবিদদের মতে, শসা কম ক্যালরি ও পানি-সমৃদ্ধ হওয়ায় ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। নিয়মিত শসা খেলে শরীর হালকা লাগে, ত্বক উজ্জ্বল হয় এবং শরীর পানিশূন্যতা থেকেও সুরক্ষিত থাকে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, শুধু শসা খেলেই ওজন কমে না। সঠিক ফল পেতে হলে ব্যালেন্সড ডায়েটের পাশাপাশি পর্যাপ্ত পানি পান, নিয়মিত ঘুম ও সক্রিয় জীবনযাপন জরুরি।
মন্তব্য করুন