প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধি, নীরা
৮ সেপ্টেম্বর ২০২৫, ৪:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিডনির সুস্থতায় কার্যকর কয়েকটি ফল

মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি। এটি শরীরের বর্জ্য ছেঁকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় এবং শরীরের পানি ও খনিজের ভারসাম্য ঠিক রাখে। কিন্তু অনিয়মিত জীবনযাত্রা, পর্যাপ্ত পানি না খাওয়া কিংবা দীর্ঘদিনের কিছু রোগের কারণে কিডনি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞরা জানান, কিডনির সমস্যার প্রাথমিক লক্ষণগুলো অনেক সময় চোখে পড়ে না। তবে শরীরে অস্বাভাবিক ফোলাভাব দেখা দিলে অবশ্যই সতর্ক হয়ে পরীক্ষা করানো উচিত।

কিডনি ভালো রাখতে চিকিৎসকেরা সবসময় স্বাস্থ্যকর খাবারের উপর গুরুত্ব দেন। বিশেষ করে কিছু ফল নিয়মিত খেলে কিডনি সুস্থ থাকার পাশাপাশি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও কমে যায়।

কোন ফলগুলো কিডনির জন্য উপকারী?

🍊 সাইট্রাস জাতীয় ফল
কমলালেবু, আনারস, পাতিলেবু বা মাল্টার মতো ভিটামিন সি সমৃদ্ধ ফল কিডনিকে সুরক্ষিত রাখে। এই ফলে থাকা সাইট্রিক অ্যাসিড কিডনিতে পাথর জমতে বাধা দেয় এবং কিডনির কার্যক্ষমতা বাড়ায়।

🍎 বেদানা
বেদানায় প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট আছে যা কিডনিকে যেকোনো সংক্রমণ ও প্রদাহ থেকে রক্ষা করে। এছাড়া বেদানা কিডনির কার্যক্রম সচল রাখতেও সাহায্য করে।

🍓 বেরি জাতীয় ফল
স্ট্রবেরি, ব্লুবেরি বা রাস্পবেরির মতো ফলেও রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট। এগুলো কিডনির ক্ষয় রোধ করে এবং সংক্রমণের ঝুঁকি কমায়। পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

পরামর্শ

কিডনির সমস্যা একবার শুরু হলে তা জটিল আকার নিতে পারে। তাই কিডনি সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান, সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি। আর প্রতিদিনের খাদ্যতালিকায় উপরোক্ত ফলগুলো যোগ করতে পারলে কিডনির জন্য তা হতে পারে প্রাকৃতিক সুরক্ষা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০