প্রধান সংবাদ
নিজস্ব প্রতিনিধ, নীরা
১০ সেপ্টেম্বর ২০২৫, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যাটি লিভার থেকে রক্ষা পেতে ৭ দিনের সহজ খাদ্যতালিকা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রা, অনিয়ন্ত্রিত খাবার ও কম শারীরিক পরিশ্রমের কারণে ফ্যাটি লিভার একটি সাধারণ সমস্যায় পরিণত হয়েছে। তবে সঠিক খাবার নির্বাচন ও নিয়ম মেনে চললে এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

যেসব খাবার এড়িয়ে চলবেন

সাদা ভাত, রুটি ও পাস্তার মতো রিফাইন্ড কার্বোহাইড্রেট

চিনি ও চিনিযুক্ত পানীয়

গরু ও খাসির মাংস

অতিরিক্ত তেল ও ভাজাপোড়া খাবার

ক্যান্ডি, বেকারি পণ্য, ফাস্টফুড ও প্যাকেটজাত খাবার

অ্যালকোহল

যেসব ফল সীমিত পরিমাণে খাবেন

পাকা আম, মিষ্টি আঙুর, কলা ও খেজুর—এসব ফলে ফ্রুক্টোজ ও ক্যালোরি বেশি থাকে। অতিরিক্ত খেলে লিভারে চর্বি জমতে পারে।

৭ দিনের ডায়েট চার্ট

প্রথম দিন

সকাল: সেদ্ধ ডিমের সাদা অংশ, বাদাম রুটি, লেবুপানি

দুপুর: অল্প ভাত, ডাল, শাক, রুই মাছ

বিকেল: পেয়ারা/সবুজ আপেল, গ্রিন টি

রাত: সবজি খিচুড়ি, মুরগির বুকের মাংস

দ্বিতীয় দিন

সকাল: ওটস/চিড়া, ২টা বাদাম

দুপুর: করলা ভাজি, বিট সালাদ, ডাল, মুরগি, অল্প ভাত

বিকেল: আমলকি/জাম্বুরা, কফি

রাত: ২টা রুটি, সবজি

তৃতীয় দিন

সকাল: লেবুপানি, ৪টা বাদাম, আধা কলা

দুপুর: পালং শাক, মসুর ডাল, সেদ্ধ মাছ, অল্প ভাত

বিকেল: আনারস, গ্রিন টি

রাত: সবজি স্যুপ, ডিমের অমলেট (তেল ছাড়া)

চতুর্থ দিন

সকাল: ওটস/খিচুড়ি, গ্রিন টি

দুপুর: ভাত, ঢেঁড়স/ঝিঙা, রুই মাছ

বিকেল: পেঁপে/পেয়ারা

রাত: ২টা রুটি, সেদ্ধ মুরগি

পঞ্চম দিন

সকাল: টোস্ট, ডিমের সাদা অংশ, লেবুপানি

দুপুর: করলা ভাজি, ডাল, লইট্টা মাছ, অল্প ভাত

বিকেল: আমলকি, কফি

রাত: মিক্সড ভেজিটেবল খিচুড়ি, টেংরা মাছ

ষষ্ঠ দিন

সকাল: চিড়া, দই, বাদাম

দুপুর: ফুলকপি/বাঁধাকপি, ডাল, কাতলা মাছ

বিকেল: আপেল, গ্রিন টি

রাত: সবজি স্যুপ, ডিমের অমলেট

সপ্তম দিন

সকাল: ওটস/ডালিয়া, বাদাম, লেবুপানি

দুপুর: পালং শাক, ডাল, পুঁটি মাছ, অল্প ভাত

বিকেল: পেঁপে/আনারস, কফি

রাত: ২টা রুটি, ডাল, গ্রিল মুরগি বা সেদ্ধ মাছ

গুরুত্বপূর্ণ নিয়ম

প্রতিদিন ৮–১০ গ্লাস পানি পান করুন

ঘুমানোর অন্তত ২ ঘণ্টা আগে রাতের খাবার শেষ করুন

ওজন ধীরে ধীরে কমান, হঠাৎ নয়

প্রতিদিন অন্তত ৭–৮ ঘণ্টা ঘুমান

মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন

ফ্যাটি লিভার গ্রেড–২ বা ৩ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

👉 মনে রাখবেন, সুস্থ লিভার মানেই সুস্থ জীবন। তাই ওজন নিয়ন্ত্রণ, সঠিক খাবার নির্বাচন ও নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১০

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১১

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১২

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৩

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৪

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৬

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১৮

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

১৯

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

২০