প্রধান সংবাদ
কিশোরগঞ্জ প্রতিনিধি, সাব্বির
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৮৫হাজার টাকা জরিমানা

খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সদর ও নিতাই ইউনিয়নের বিভিন্ন স্থানে একযোগে ৪টি মোবাইল কোর্ট এ অভিযান চালায়।

অভিযানে ৩টি বেকারি ও একটি হোটেলে গুরুতর অনিয়ম ধরা পড়ে। এসব প্রতিষ্ঠানে উৎপাদিত খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মনোগ্রাম ব্যবহার, মোড়কে ভিন্ন প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রতিষ্ঠান পরিচালনার প্রমাণ মেলে।

এ কারণে বিভিন্ন আইন অনুযায়ী চারজন মালিককে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। তারা হলেন—

১.পানিয়াল পুকুর কাচারি বাজারের মৃত কফিল উদ্দিনের ছেলে মোঃ আফিউল ইসলাম (৩৭) কে —বাংলাদেশ স্ট্যান্ডার্স এন্ড টেস্টিং ইনস্টিটিউট আইন, ২০১৮ মোতাবেক ২৫,০০০/- টাকা জরিমানা ও একই গ্রামের,
২. মজির আলীর ছেলে মোঃ এমদাদুলকে—ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ মোতাবেক ২৫,০০০/-
৩.হেছাব উদ্দিনের ছেলে মোঃ সবুজ হোসেনকে—লাইসেন্স ব্যতীত মোড়ক ব্যবহার আইন, ২০১৮ মোতাবেক ৩০,০০০/-
৪.কবিনুর ইসলামের ছেলে মোঃ মানিক মিয়াকে—ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ৫,০০০/- টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা বলেন, “খাদ্য নিরাপত্তা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। অনিয়ম ও আইন ভঙ্গের ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০