প্রধান সংবাদ
দেবিগঞ্জ প্রতিনিধি, বাপ্পি
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে কোবরা সাপের কামড়ে হাসপাতালে বৃদ্ধা, সাথে ধরা সাপও

পঞ্চগড়ের দেবীগঞ্জে কোবরা সাপের ছোবলে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সুমিত্রা রানী (৬০) নামে এক বৃদ্ধা। আশ্চর্যের বিষয়, কামড়ানো সাপটিকেও তিনি হাসপাতালে নিয়ে আসেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা গ্রামে এই ঘটনা ঘটে। সুমিত্রা রানী দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা গ্রামের উপেন্দ্র নাথ রায়ের স্ত্রী।

জানা যায়, ঘরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার হঠাৎ সাপের ছোবলে আহত হন সুমিত্রা রানী। তার চিৎকার শুনে ছেলে সুরেশ চন্দ্র রায় ছুটে আসেন এবং কি সাপ চিনতে না পারায় সাপটিকে একটি বোয়ামে বন্দি করে মাকে নিয়ে বিকেল সাড়ে চারটার দিকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

সুরেশ চন্দ্র রায় বলেন, “মা কাজ করার সময় হঠাৎ সাপে কামড় দেয়। তখনই আমি সাপটিকে ধরে বোয়ামে ভরে ফেলি। পরে মাকে সঙ্গে নিয়ে হাসপাতালে চলে আসি।”

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, “রোগীকে হাসপাতালে আনার সময় কামড়ানো সাপও সঙ্গে আনা হয়। নিশ্চিত হয়ে দেখা যায় এটি বিষধর কোবরা সাপ। রোগীকে আমরা দ্রুত এন্টিভেনম ইনজেকশন দিয়ে চিকিৎসা শুরু করেছি। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালে সবসময় এন্টিভেনম মজুত থাকে যাতে যে কোনো সাপে দংশনের রোগী দ্রুত চিকিৎসা পেতে পারে।”

বার্তা প্রেরক :
নাহিদ সিদ্দিক বাপপী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
📞 ০১৯০৬৩৩৬৬২০

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১০

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১১

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১২

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৩

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৪

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৫

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৬

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৭

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৮

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৯

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

২০