প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ

স্বপ্না আক্তার স্বর্ণালী শাহ্, নীলফামারী।

নীলফামারী জেলা বিএনপির সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল-এর পক্ষে রামনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক নির্বাচনী প্রচারণা ও ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বুলু, রামনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ সরকার মুছা, সাধারণ সম্পাদক মোঃ সাগর আলী, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শ্রী রঞ্জিত চন্দ্র রায়, রামনগর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জোবায়দুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুবদল নেতৃবৃন্দ।

এ সময় যুবদল সভাপতি মাসুদ সরকার মুছা বলেন,
“তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের রূপরেখা তৈরি হয়েছে। তিনি যে ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কারের রোডম্যাপ দিয়েছেন, তা এক নতুন রাজনৈতিক চিন্তাধারার প্রতিফলন। এই ৩১ দফা শুধু রাজনৈতিক পরিবর্তনের ঘোষণা নয়, এটি একটি সামগ্রিক জাতীয় পুনর্গঠনের পরিকল্পনা। আমরা যুবদল কর্মীরা ঘরে বসে থাকবো না। জনগণের দ্বারে দ্বারে গিয়ে তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছি, যেন তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।”

রামনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সাগর আলী বলেন,
“দেশ আজ গভীর সংকটে। তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা হলো সেই সংকট উত্তরণের পথনির্দেশনা। গণতন্ত্র, ন্যায়বিচার, প্রশাসনিক স্বচ্ছতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার যে লক্ষ্য তিনি সামনে রেখেছেন, তা বাস্তবায়নেই আমাদের সংগ্রাম। এই প্রচারণা কার্যক্রম কেবল একটি নির্বাচনী প্রচারণা নয়, এটি একটি আন্দোলনের অংশ—যেখানে জনগণের অধিকারকে প্রাধান্য দেওয়া হয়েছে।”

নেতৃবৃন্দ জানান, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে আরও প্রচারণা ও জনসচেতনতামূলক কর্মসূচি চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০