প্রধান সংবাদ
দেবিগঞ্জ প্রতিনিধি বাপি
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত কিশোর পলাতক

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রলোভন দেখিয়ে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে শিশুটির বাবা অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে শিশুটি দেবীগঞ্জ পৌরসভা এলাকায় তাদের বাড়ির সামনে খেলছিল। সেই সময় অভিযুক্ত কিশোর খেলনা গাড়ি ও চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে তাকে পাশের একটি হলুদ ক্ষেতে নিয়ে যায়। সেখানেই শিশুটিকে ধর্ষণ করে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায় সে।
পরিবারের সদস্যরা শিশুটির কান্না শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠান। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে অভিযুক্ত কিশোরের পরিবারের সদস্যরা ভুক্তভোগীর পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে চাপ ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীর বাবা জানান, “ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলেটির বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা আমাদের বিভিন্ন হুমকি দিচ্ছেন। মামলা না করার জন্য তারা আমাদের বাড়িতে এসে মারধরের হুমকিও দিয়েছেন। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা জানান, শিশুটির বাবার এজাহার পাওয়ার পর বুধবার রাতেই একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে শিশুটি পঞ্চগড় সদর হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ জোর প্রচেষ্টা চালাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১০

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১১

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১২

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৩

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৪

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৬

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৭

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৮

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৯

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

২০