প্রধান সংবাদ
Northmail24 Team
২১ সেপ্টেম্বর ২০২৫, ২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রমজান ঘিরে ছোলা–মটরের বাজারে অস্থিরতা, নজরদারির তাগিদ

রমজান সামনে রেখে দেশের বাজারে ছোলা ও মটর নিয়ে দামে অস্থিরতা দেখা দিয়েছে। ব্যবসায়ী মহলের একাংশ বলছেন, এর পেছনে কাজ করছে অসাধু সিন্ডিকেট, এলসি জটিলতা এবং আন্তর্জাতিক বাজারের তথ্য সম্পর্কে অনেক আমদানিকারকের অজ্ঞতা।

প্রতি বছর রমজানের সময় মুসলিমদের ইফতার ও রান্নার চাহিদা বাড়ে, বিশেষ করে ছোলা ও মটরে। এই বাড়তি চাহিদাকে ঘিরে প্রতিযোগিতা যেমন দেখা দেয়, তেমনি কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টাও হয় বলে অভিযোগ আছে।

চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকাররা জানান, বাজারে বর্তমানে ছোলার কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকার বেশি দামে—মণপ্রতি প্রায় ৩ হাজার টাকা। অথচ আন্তর্জাতিক বাজারের হিসাবে ছোলার প্রকৃত খরচ দাঁড়ায় কেজিপ্রতি প্রায় ৬৬ টাকা, মণপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৫৫০ টাকা। ফলে স্থানীয় বাজারে ৪০০–৫০০ টাকা পর্যন্ত বাড়তি মুনাফা নিচ্ছেন অনেক বিক্রেতা।

খাতুনগঞ্জের এক ব্যবসায়ী জানান, প্রায় ৪০–৫০ শতাংশ বুকিং এখনও এলসি ছাড়া পড়ে আছে, কারণ পুরোনো বেশি দামের স্টক আগে বিক্রি করার চেষ্টা চলছে। যদি নতুন দরের ছোলা আমদানি হয়, তবে দাম নামতে পারে কেজিপ্রতি ৭০–৭২ টাকায়, যেখানে গত বছর রমজানে দাম ছিল ১০০–১১০ টাকা।

মটরের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। আন্তর্জাতিক বাজারে আগে টনপ্রতি মটরের দাম ছিল ৪০০–৪৮০ ডলার, এখন নেমে এসেছে ৩০০ ডলারে। এর প্রভাবে স্থানীয় বাজারে মটরের দাম কমে দাঁড়িয়েছে কেজিপ্রতি ৪০–৪৩ টাকায়—গত বছর যা ছিল ৬৫–৭০ টাকা। নতুন আমদানির শিপমেন্ট এলে দাম আরও কমে ৪০ টাকার আশপাশে হতে পারে।

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে অনেকেই এখন এলসি খুলছেন। তবে কিছু অসাধু ব্যবসায়ী এখনও বেশি দামে ডিও স্লিপ বিক্রি করছেন, এতে খুচরা বিক্রেতারা না জেনেই উচ্চমূল্যে পণ্য কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন মনে করেন, শুধু খুচরা বাজারে অভিযান চালালেই হবে না; বরং এলসি রেট, আন্তর্জাতিক দর, আমদানি খরচ ইত্যাদি তথ্য বাংলাদেশ ব্যাংক, কাস্টমস ও এনবিআর থেকে যাচাই করে তদারকি জোরদার করতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম উল্লেখযোগ্যভাবে কমলেও স্থানীয় বাজারে তা পুরোপুরি প্রতিফলিত হচ্ছে না, হয় অজ্ঞতা নয়তো সিন্ডিকেটের কারণে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এখনই সঠিক তদারকি ও তথ্যভিত্তিক নজরদারি না হলে রমজানের আগে সাধারণ ক্রেতাদের আবারও বেশি দামে ছোলা ও মটর কিনতে হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১০

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১১

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১২

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৩

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৪

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৬

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১৮

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

১৯

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

২০