প্রধান সংবাদ
পঞ্চগড় প্রতিনিধি, সাব্বির
২১ সেপ্টেম্বর ২০২৫, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ায় দায়িত্ব থেকে প্রত্যাহার ম্যাজিস্ট্রেট তাহমিদুর

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় মহালয়ার সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বলে প্রকাশ্যে অপমান করেছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তাহমিদুর রহমান। ঘটনাটি নিয়ে তীব্র সমালোচনার পর তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীর তীরে এ ঘটনা ঘটে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর একই স্থানে নৌকাডুবিতে ৭১ জনের প্রাণহানি হয়েছিল। তিন বছর পূর্তি উপলক্ষে এবং বদেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠান ঘিরে ৬-৭ জন সাংবাদিক সেখানে সংবাদ সংগ্রহ করতে যান।

এসময় সাংবাদিকরা মোটরসাইকেল নিয়ে নৌকায় উঠতে চাইলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বাধা দেন। সাংবাদিকরা কারণ জানতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, “আল জাজিরা কিংবা বিবিসি বাংলার সাংবাদিক হলেই হবে না, যেতে পারবেন না।” পরে আরও কঠোর ভাষায় উপস্থিত সবার সামনে সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দেন।

ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি নূর হাসান বলেন, “ঘাট ফাঁকা থাকা সত্ত্বেও আমাদের যেতে বাধা দেওয়া হয়েছে। অথচ অন্যরা নির্বিঘ্নে পার হচ্ছিলেন, এমনকি ইউএনওও মোটরসাইকেল নিয়ে নদী পার হয়েছেন।”

বাংলাভিশনের সাংবাদিক মোশারফ হোসেন বলেন, “সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তিনি আমাদের অপমান করেছেন, যা মেনে নেওয়া যায় না।”

পরে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম ঘটনাস্থলে এসে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক সাবেত আলী জানান, “ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমানকে আউলিয়ার ঘাটের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১০

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১১

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১২

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১৩

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৪

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৬

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১৮

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

১৯

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

২০