প্রধান সংবাদ
Northmail24 Team
২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ভিডব্লিউবি সুবিধাভোগী নির্বাচনে অনিয়মের অভিযোগ,হতদরিদ্র বাদ,তালিকায় সচ্ছল পরিবারের সদস্যরা

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ, নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা জানান, প্রকৃত হতদরিদ্র, ভূমিহীন, বিধবা ও তালাকপ্রাপ্ত কর্মক্ষম নারীদের বাদ দিয়ে তালিকায় যুক্ত করা হয়েছে সচ্ছল, চাকরিজীবী ও ধনাঢ্য ব্যবসায়ী পরিবারের নারীদের নাম।

সোমবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক ব্যক্তি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। তারা সুবিধাভোগীদের নতুন তালিকা প্রণয়ন এবং অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

২০২৫-২৬ অর্থবছরের জন্য কিশোরগঞ্জ উপজেলায় ৩ হাজার ৪৪৭ জন নারীকে ভিডব্লিউবি সুবিধাভোগী হিসেবে নির্বাচন করা হয়। প্রত্যেকে মাসে ৩০ কেজি চাল ও বিভিন্ন প্রশিক্ষণের সম্মানী ভাতা পাওয়ার কথা। কিন্তু অভিযোগকারীরা জানান, ইউপি চেয়ারম্যানরা পরিপত্র উপেক্ষা করে তালিকা তৈরি করেন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জমা দেন। কোনো যাচাই-বাছাই ছাড়াই ইউএনও সেই তালিকা অনুমোদন দেন।

জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডে ৪৭৯ জন সচ্ছল নারীর নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগের অংশ হিসেবে দাখিল করা ওয়ার্ডভিত্তিক তালিকায় তাদের আর্থিক সক্ষমতার বিবরণও উল্লেখ করা হয়েছে।

উত্তর চাঁদখানা গ্রামের রাকিব শাহ্ বলেন,
“ভিডব্লিউবি সুবিধাভোগী নির্বাচনে অনিয়মের বিষয়টি মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানালেও তিনি ব্যবস্থা নেননি। বরং চেয়ারম্যানদের সঙ্গে আঁতাত করে তালিকা অনুমোদন দিয়ে কার্ড বিতরণ শুরু করেছেন।”
এ বিষয়ে উপজেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি ও বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমান বলেন,
“এককভাবে চেয়ারম্যান বা মেম্বাররা নয়, রাজনৈতিক প্রতিনিধি, কৃষি ও স্বাস্থ্য কর্মকর্তাসহ ইউনিয়ন পর্যায়ের ২৩ সদস্যবিশিষ্ট কমিটির মতামতের ভিত্তিতেই সুবিধাভোগী নির্বাচন করা হয়েছে।”

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহজাদী অভিযোগ অস্বীকার করে বলেন,
“যাচাই-বাছাই ছাড়া তালিকা অনুমোদনের প্রশ্নই ওঠে না। হয়তো মাঠপর্যায়ে গিয়ে পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, তার কার্ড আপাতত স্থগিত রাখা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।”

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০