প্রধান সংবাদ
Northmail24 Team
২৪ সেপ্টেম্বর ২০২৫, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তরা ইপিজেডে নিহত শ্রমিকের পরিবারকে এভারগ্রিনের ৭ লাখ টাকা সহায়তা প্রদান।

আবুল হাসেম, নীলফামারী।

নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনে (ইপিজেড) বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত শ্রমিক হাবিবুর রহমানের পরিবারকে দ্বিতীয় দফায় আর্থিক সহায়তা দিয়েছে এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেড।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে হংকংভিত্তিক চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মি. ফেলিক্স ওয়াই.সি. চ্যাং নিহতের পরিবারের হাতে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন। এর আগে প্রাথমিকভাবে ২ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছিল। সব মিলিয়ে পরিবারটি মোট ৭ লাখ টাকা আর্থিক সহায়তা পেল।

সহায়তা প্রদান অনুষ্ঠানে কোম্পানির শীর্ষ কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় নিহত হাবিবুর রহমানের পরিবারের সদস্যরা জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা গভীর সংকটে পড়েছেন। তবে এভারগ্রিনের সহায়তা অন্তত কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

এভারগ্রিনের চেয়ারম্যান ফেলিক্স ওয়াই.সি. চ্যাং বলেন, “প্রতিষ্ঠানের প্রতিটি শ্রমিক আমাদের কাছে গুরুত্বপূর্ণ। হাবিবুর রহমানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবারের পাশে থেকে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।”

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর উত্তরা ইপিজেডে শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধের জেরে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে হাবিবুর রহমান (২১) নিহত হন। এ ঘটনায় পুলিশ ও সেনাসদস্যসহ অন্তত ২৪ জন আহত হন। নিহত হাবিবুর রহমান জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাজীরহাট মাছিরচাক গ্রামের বাসিন্দা এবং ইকু ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিক ছিলেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতের পরিবারের জন্য সরকারি সহায়তার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। শ্রমিক নেতারা দীর্ঘমেয়াদি সমাধানের জন্য শ্রমিক–নিয়োগকর্তা–প্রশাসনের মধ্যে কার্যকর সংলাপের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০