প্রধান সংবাদ
Northmail24 Team
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবি

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :
জুলাই সনদের আইনি ভিত্তি ও পি,আর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীর কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জ বাজার গরুহাটিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর জনাব আব্দুর রশিদ শাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও কর্মপরিষদ সদস্য আক্তার হোসেন বাদল, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম, সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শিব্বির আহমেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম রতন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মুনতাকিম বলেন, “পি,আর ছাড়া কিশোরগঞ্জের মানুষ নির্বাচন মেনে নেবে না। জুলাই গণহত্যার বিচারসহ সকল ফ্যাসিবাদের দোষরদের দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। জুলাই আন্দোলনের দোষর ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনে যাবো না।”

তিনি আরও বলেন, অবিলম্বে ৫ দফা দাবি মেনে নিতে হবে, নইলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অনুপ্রেরণার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

অধিগ্রহণকৃত তিন ফসলি জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘ভাতা মেলা’ অনুষ্ঠিত, দেড় হাজারের বেশি সেবাপ্রার্থীর ভিড়

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথ উত্তপ্ত হবে নীলফামারীতে জামায়াতের গণ-সমাবেশে বক্তারা

জলঢাকায় আউলিয়াখানা নদীর খাল খননের দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন উপলক্ষে সংবর্ধনা

কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারসাম্যহীন ও লাগামহীন ক্ষমতার কারণেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছিলেন, একই পথে হাঁটছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১০

দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বৈধ ওয়ারিশদের বঞ্চিত করে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ

১১

২০২৫ সালের প্রশ্নে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: তদন্তে ৩ সদস্যের কমিটি

১২

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

১৩

পৌনে ২ ঘন্টা ধরে ২০২৫ সালের প্রশ্নপত্রে নেওয়া হলো ২০২৬ এর এইচএসসি পরীক্ষা

১৪

প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং: পুষ্টি, উপস্থিতি ও মেধার বিকাশ

১৫

১৬

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

১৭

জলঢাকায় নির্ধারিত সময়ের আগে প্রাথমিক বিদ্যালয় ছুটি

১৮

১৯

কিশোরগঞ্জে জুলাই শহিদ দিবস -২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০