প্রধান সংবাদ
নিজস্ব প্রতিবেদক, নীরা
২৬ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শারদীয় দুর্গোৎসব ঘিরে আবহাওয়া: ষষ্ঠীতে স্বস্তি, দশমীতে বাড়তে পারে বৃষ্টি

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা একেবারে দোরগোড়ায়। আগামী রোববার মহাষষ্ঠী দিয়ে শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। তবে পূজার আনন্দের মাঝেই আবহাওয়ার দিকে তাকিয়ে আছেন অনেকে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সাগরে সৃষ্ট একটি লঘুচাপ নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে বিশেষ করে খুলনা ও বরিশালে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। চারটি সমুদ্র বন্দরে সতর্কসংকেত জারি করা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, শনিবার থেকে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। তবে পূজার মূল সময় অর্থাৎ মহাষষ্ঠী ও মহাসপ্তমীতে আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে।

পূজার শেষভাগে বৃষ্টির প্রকোপ বাড়তে পারে। ১ অক্টোবর থেকে বৃষ্টি বাড়ার ইঙ্গিত মিলেছে। বিশেষ করে বিজয়া দশমী ও পরদিন ৩ অক্টোবর দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২ অক্টোবর রাজশাহী বাদে প্রায় সব বিভাগেই কমবেশি বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি নামার পূর্বাভাস রয়েছে।

সুতরাং, দুর্গাপূজার প্রথম দিকের দিনগুলোতে আবহাওয়া মোটামুটি অনুকূলে থাকলেও দশমীর দিন ভিজে যেতে পারে বিসর্জনের উৎসব। আবহাওয়াবিদদের পরামর্শ, পূজার প্রস্তুতিতে আবহাওয়ার খোঁজখবর রেখে চললেই আনন্দ উপভোগে বিঘ্ন ঘটবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১০

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১১

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

১২

নীলফামারী সৈয়দপুরে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার

১৩

নীলফামারীতে এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

১৪

নীলফামারিতে বাড়ীতে বসে জাল ভিসা তৈরিঃ যুবক গ্রেপ্তার

১৫

নীলফামারীতে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৬

কিশোরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

১৭

নীলফামারীতে ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ

১৮

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম নিয়ে সেমিনার

১৯

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সৈয়দপুরের বিমানবাহিনীর সদস্য অন্যন্যা

২০