প্রধান সংবাদ
যেসব প্রতিবেদক, নীরা
২৯ সেপ্টেম্বর ২০২৫, ২:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমার সিদ্ধান্ত সঠিক ছিল’—ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটিই ছিল সঠিক। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। যদিও ওই পোস্টে সরাসরি কারও নাম উল্লেখ করা হয়নি, তবে অনেকেই মনে করছেন এটি ক্রিকেটার সাকিব আল হাসানকে ইঙ্গিত করেই লেখা হয়েছে।

কারণ সম্প্রতি সাকিব আল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন জানিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। তার এই অবস্থান ঘিরে সমালোচনার ঝড় উঠেছে।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন,
“একজনকে পুনর্বাসন না করায় অনেকেই আমাকে গালমন্দ করেছেন। কিন্তু আমি ভুল ছিলাম না। শেষ পর্যন্ত আমার সিদ্ধান্তই সঠিক প্রমাণিত হয়েছে।”

এদিকে একই প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লেখেন,
“ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগীদের পরিচয় একটাই—খুনি ও গণহত্যাকারী। জুলাই প্রজন্ম স্পষ্ট ভাষায় বলতে চায়, ফ্যাসিবাদী কাঠামো ভেঙে না ফেলা পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না।”

তার মতে, বিভিন্ন সময়ে পেশাজীবী, রাজনীতিক বা সাংস্কৃতিক পরিচয়ের আড়ালে যারা ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছেন, তাদের পুনর্বাসনের চেষ্টা ব্যর্থ হয়েছে। সাকিব আল হাসানকে ঘিরে সাম্প্রতিক আলোচনায় বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে স্কুল প্রাঙ্গণে লুটিয়ে পড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

নীলফামারীতে জুনিয়র স্কলারশিপে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

পঞ্চগড়ে ২৪ হাজার ডলারসহ বাংলাবান্ধা সীমান্তে আটক ভারতীয় নাগরিক

জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

দেবীগঞ্জে দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার ইউএনও

বালুবাহী ট্রলির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু!

কিশোরগঞ্জে ফুয়েল কার্ড চালু, কার্ড ছাড়া মিলবে না তেল সাব্বির হোসেন,নীলফামারী

কিশোরগঞ্জে হামের টিকা পাচ্ছে ২৬৪৬০ শিশু

কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষক খাইরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

১০

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাস সেবার উদ্বোধন

১১

কিশোরগঞ্জে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

১৩

কিশোরগঞ্জে নবাগত ইউএনওর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্ভোদন

১৪

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক- তনবিরুজ্জামান রুবেল

১৫

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ ভিসা প্রতারক গ্রেফতার!

১৬

কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৭

নীলফামারীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বাজার অস্থিরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা।

১৮

র‌্যাব-১৩ এর অভিযানে চাঞ্চল্যকর গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১৯

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

২০