প্রধান সংবাদ
Northmail24 Team
২৯ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৈয়দপুর বিমানবন্দরে গণ শুনানি অনুষ্ঠিত

আবুল হাসেম, নীলফামারী

উত্তরাঞ্চলের প্রধান বিমান যোগাযোগ কেন্দ্র সৈয়দপুর বিমানবন্দরে যাত্রী সেবা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে গণশুনানির আয়োজন করেছে কর্তৃপক্ষ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিমানবন্দরের ডিপার্চার লাউঞ্জে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে যাত্রী, অংশীজন, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব এস এম লাবলুর রহমান। তিনি বলেন, “যাত্রী সেবার মান বাড়াতে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা হচ্ছে। ফ্লাইট ভাড়া নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন প্রক্রিয়াধীন। ইতোমধ্যে বিমানবন্দরের এয়ারফিল্ডের সক্ষমতা বাড়ানো হয়েছে এবং যাত্রী সুবিধা নিশ্চিত করতে আরও প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, শিগগিরই সৈয়দপুর থেকে চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু করা হবে। এতে উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও শিল্পখাত আরও চাঙ্গা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গণশুনানিতে যাত্রীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে বিভিন্ন সমস্যার কথা জানান। বিদেশফেরত যাত্রী নজরুল ইসলাম অভিযোগ করেন, আনসার সদস্যরা বকশিশ দাবি করেন, যা যাত্রীদের জন্য বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া ট্রলি সংকট, লাগেজ হারানো, ব্যাগেজ দেরিতে পাওয়া এবং যাত্রী চাপ সামাল দিতে পর্যাপ্ত জনবল সংকটের কথাও উল্লেখ করেন যাত্রীরা।

এসব অভিযোগের প্রেক্ষিতে প্রধান অতিথি দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে বলেন, “যাত্রীদের অভিযোগ শোনা এবং তা সমাধানের মাধ্যমে বিমানবন্দরকে আধুনিক ও যাত্রীবান্ধব করা হবে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাকিলা পারভীন, বেবিচকের পরিচালক ইফতেখার জাহান হোসেন এবং মানব সম্পদ ও সাধারণ প্রশিক্ষণ বিভাগের উপপরিচালক আবিদুল ইসলাম।

এছাড়া সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের হাব হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে রানওয়ে সম্প্রসারণ, নতুন টার্মিনাল ভবন নির্মাণ এবং যাত্রী সেবা ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কোটি টাকা মূল্যের সরকারি জমিতে জাপা চেয়ারম্যানের হোটেল, অফিস, কবুতর খামার

জলঢাকা গোলমুন্ডা ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে সিজিএফ এর চাল বিতরণ 

নীলফামারীতে অগ্নেয়াস্ত্র হাতে পুলিশের পোশাকে ছবি প্রচার: গ্রামপুলিশ মিনহাজের বিরুদ্ধে পরিচয় বিভ্রান্তি ও আইন লঙ্ঘনের অভিযোগ

দেবীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ‎

জলঢাকায় তিনদিন ব্যাপী ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দেবীগঞ্জে অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত শিশু

দেবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলা চিত্রনায়িকা নিপাসহ একাধিক আসামি

নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে সমন্বিত অভিযান

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেবীগঞ্জে কেউ সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১০

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা এর উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল

১২

তিস্তা সেচখালের সংস্কার ও পরিদর্শন মেরামত কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ,ইউএনও অফিসের সামনে অবস্থান

১৪

নীলফামারীতে পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ২০২৬” আয়োজন

১৫

বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হলেন জলঢাকার সন্তান তৌহিদুর রহমান

১৬

নজিরহাট ব্রাক অফিসের উদ্যোগে বিনামূল্যে AWDপাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

১৭

জলঢাকা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিফ ইকবাল সাজু তরুণদের আস্হার প্রতিক।

১৮

দেবীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

নীলফামারীতে নিয়ম না মেনেই মানবিক সহায়তার তালিকা অনুমোদনের অভিযোগ

২০